শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইসলামী ব্যাংক এখনো শক্তিশালী, একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে: এমডি

    নিজস্ব প্রতিবেদক

    ৩ ডিসেম্বর, ২০২২ ১০:০৬ অপরাহ্ন

    ইসলামী ব্যাংক এখনো শক্তিশালী, একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে: এমডি

    ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা বলেছেন, কিছুদিন যাবৎ দেশের কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামী ব্যাংক নিয়ে বিভ্রান্তিমূলক, অসত্য ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করছে। নাবিল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান শিমুল এন্টারপ্রাইজ ৮টি প্রতিষ্ঠানকে দেয়া ঋনের বিষয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে তা যথাযথভাবে উপস্থাপিত হয়নি বলে জানান তিনি।

    মনিরুল মওলা বলেন, ঋণ-আমানত, রেমিট্যান্স যে কোন বিচারে শক্তিশালী অবস্থানে আছে ইসলামী ব্যাংক। তাই ব্যাংক নিয়ে গ্রাহকদের আস্থার কোন সংকট নেই। দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রয়েছে বাণিজ্যিক ব্যাংকের এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ইসলামী ব্যাংক।

    তিনি বলেন, বিভিন্নখাতে ব্যাংকটির ঋণ বিতরণের পরিমাণ এক লক্ষ ৩৮ হাজার কোটি টাকা। যা ব্যাংকখাতের বিতরণের ১২ শতাংশের বেশি। সাম্প্রতিক নাবিল গ্রুপের সহযোগি প্রতিষ্ঠানগুলো চাল, ডাল, গম, চিনি ও ভোজ্যতেলের অন্যতম বৃহৎ সরবরাহকারী বলে জানান ইসলামী ব্যাংক সংশ্লিষ্টরা। যার মাধ্যমে ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।

    এছাড়াও আনোয়ারা ট্রেড ইন্টারন্যাশনালসহ অন্যান্য যে ব্যবসা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে তারা যথাযথ ব্যাংকিং নিয়ম মেনে ঋণ নিয়েছে বলে জানান ব্যাংকটির এমডি। তিনি জানান, সাম্প্রতিক সময়ে দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পর্যাপ্ত যোগান নিশ্চিত করার লক্ষ্যে এ ধরণের পণ্যে ইসলামী ব্যাংক ঋণ বাড়িয়েছে। দেশের মোট আমানতের ১০ শতাংশ জমা হয়েছে ইসলামী ব্যাংকে, যার পরিমাণ ১ লক্ষ পঞ্চাশ হাজর কোটি টাকারও বেশি। শিল্প ও বাণিজ্যিক ঋনের পাশাপাশি ক্ষুদ্র ঋনেও বড় ভূমিকা রয়েছে ব্যাংকটির।

    যার ফলশ্রুতিতে উদ্যোক্তা তৈরির পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওনা। ৩০ হাজার গ্রাম মাইক্রো ফাইন্যান্সের আওতায় আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকের ১৬ লক্ষ গ্রাহকের মধ্যে ৯২% মহিলা গ্রাহক। এই গ্রাহকরা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের জিডিপিতে বড় ভুমিকা রাখছে। প্রবাসী আয়েও বড় ভূমিকা রাখছে। ইসলামী ব্যাংকে বেনামি ঋন বলতে কিছু নেই যা আছে স্বনামে।

    আমদানি বৃদ্ধি ডলারের দাম বেড়ে যাওয়া এবং প্রতিষ্ঠানগুলোর ব্যবসা সম্প্রসারিত হওয়ায় যথাযথ মূল্যায়ন করে পর্যাপ্ত জামানত গ্রহণ ও ব্যাংকের নিয়ম মেনেই তাদের ঋন দেয়া হয়েছে বলে দাবি ব্যাংকটির এমডি’র। এখনো পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ খেলাপি হয়নি। এবং নির্দিষ্ট সময়েই বিনিয়োগের টাকা ফেরত পাবেন বলে আশাবাদি মনিরুল মাওলার।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর