শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অগ্রণী ব্যাংকের জিএম হলেন আতিকুর রহমান সিদ্দিকী

    নিজস্ব প্রতিবেদক

    ২ ডিসেম্বর, ২০২২ ১১:৪০ পূর্বাহ্ন

    অগ্রণী ব্যাংকের জিএম হলেন আতিকুর রহমান সিদ্দিকী

    অগ্রণী ব্যাংক লিমিটেড এর  মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেলেন  আতিকুর রহমান সিদ্দিকী। পদোন্নতির পূর্বে  তিনি অগ্রণী ব্যাংক লিমিটেড এ উপ- মহাব্যবস্থাপক হিসেবে সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেড এ যোগদান করেন।

    আতিকুর রহমান সিদ্দিকী  তার চাকরি জীবনে  সিরাজগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা পূর্ব ,টাঙ্গাইল ও ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান হিসেবে  দায়িত্ব পালন করেন। টাঙ্গাইলে দায়িত্ব পালনকালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের বাস্তবায়নে সিএমএসএমই বিশেষ প্রণোদনা ঋণ বিতরণে টাংগাইল সারাদেশে প্রথম হয়। একই সময়ে টাংগাইল অঞ্চলের ১১টি শাখা শ্রেণীকৃত ও অবলোপনকৃত ঋণ মুক্ত হয়। তাঁর ইতিবাচক ব্যাংকিং কর্মকান্ডের  কারনে তিনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রশংসাপত্র অর্জন করেন।

    তিনি দেশে ও বিদেশে প্রায় ৩০টিরও বেশি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, এর মধ্যে  সিঙ্গাপুর ফ্লেমিং ইনস্টিটিউট  আয়োজিত ‘ রিটেইল ব্যাংকিং এশিয়া প্রশিক্ষণ’ কর্মসূচী অন্যতম।

    সিদ্দিকী  রয়্যাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মানব সম্পদ ব্যবস্থাপনায় এমবিএ অর্জন করেন। তিনি টাংগাইল জেলার কালিহাতী উপজেলার সম্ভ্রান্ত সিদ্দিকী পরিবারে  জন্মগ্রহণ করেন।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর