শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অগ্রণী এক্সচেঞ্জ হাউজ সিঙ্গাপুরকে অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড প্রদান

    নিজস্ব প্রতিবেদক

    ২১ নভেম্বর, ২০২২ ০৮:৫৩ পূর্বাহ্ন

    অগ্রণী এক্সচেঞ্জ হাউজ সিঙ্গাপুরকে অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড প্রদান

    করোনাকালীন প্রেক্ষাপটে প্রবাসীদের রেমিট্যান্স ডরমেটরী হতে সংগ্রহের মাধ্যমে দেশে প্রেরণের জন্য  দ্য রেমিট্যান্স অ্যাসোয়িসেশন, সিঙ্গাপুর কর্তৃক আয়োজিত ‘গালা ডিনার এ্যন্ড অ্যাওয়ার্ড নাইট-২০২২’ এ অগ্রণী এক্সচেঞ্জ হাউজ, সিঙ্গাপুরকে অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড হস্তান্তর করেন মিস ইন্দ্রানী থুরাই রাজা, মিনিষ্টার ,প্রাইম মিনিষ্টার্স অফিস, সেকেন্ড মিনিষ্টার ফর ফ্যাইন্যান্স, সেকেন্ড মিনিষ্টার ফর ডেভেলপমেন্ট। ক্রেষ্টটি গ্রহণ করেন অগ্রণী এক্সচেঞ্জ হাউজ, সিঙ্গাপুর ক্রেষ্টটি গ্রহণ করেন সিইও  এ্যন্ড ডিরেক্টর আবু সুজা মোহাম্মদ শরীফুল  ইসলাম এবং অপারেশন’স ম্যানেজার নেছার আহমেদ মিশুক।

    উল্লেখ্য কোভিড-১৯ সময়ে সিংগাপুর সরকার কর্তৃক প্রবাসী শ্রমিকদের ডরমেটরী হতে বাইরে যাওয়ার উপর নিষেধাঞ্জা  আরোপ করা হয়। ফলে প্রবাসী শ্রমিকরা দেশে রেমিট্যান্স প্রেরণ করতে পারছিলেননা। এমতাবস্থায় সিংগাপুর এর লোকাল ম্যানেজমেন্ট মিনিষ্ট্রি অব ম্যান পাওয়ার  এবং মনিটরি অথরিটি অব সিংগাপুর এর লিখিত অনুমোদন সাপেক্ষে কোভিড আক্রান্ত ৬টি ডরমেটরী হতে সপ্তাহে ৪দিন সশরীরে টাকা সংগ্রহ করে দেশে প্রেরণ করার ব্যবস্থা করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর