শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ব্যাংকসমূহে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে : কেন্দ্রীয় ব্যাংক

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ নভেম্বর, ২০২২ ১০:৪৫ অপরাহ্ন

    ব্যাংকসমূহে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে : কেন্দ্রীয় ব্যাংক

    বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার যে খবর প্রচারিত হচ্ছে সেটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক এবং সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    ব্যাংকিংখাতের নিয়ন্ত্রক এই সংস্থা আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাংকসমূহে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।
    কেন্দ্রীয় ব্যাংক দেশবাসীকে ব্যাংকিং ব্যবস্থায় আস্থা রাখার অনুরোধ জানিয়ে বলেছে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে এবং ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সঙ্কট নেই।

    কেন্দ্রীয় ব্যাংক আরও উল্লেখ করেছে, বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায় আগামীতেও বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না।  

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর