শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উজ্জীবিত অগ্রযাত্রা-২০২২

    রংপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক মতবিনিময় সভা

    নিজস্ব প্রতিবেদক

    ৫ নভেম্বর, ২০২২ ০১:৫০ অপরাহ্ন

    রংপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক মতবিনিময় সভা

    উজ্জীবিত অগ্রযাত্রা-২০২২ শিরোনামে অগ্রণী ব্যাংক লিমিটেডের ১০১ দিনের বিশেষ কর্মপরিকল্পনার সফল বাস্তবায়নের লক্ষ্যে রংপুর সার্কেলের উদ্যোগে ৪ নভেম্বর ২০২২ রংপুর মহানগরের সেন্ট্রাল রোডস্থ হোটেল নর্থ ভিউ-এ ব্যবসায়িক মতবিনিময় সভা ও মিট দ্য বরোয়ার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর।

    রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক বাহারে আলমের সভাপতিত্বে এসময় উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপক (আইডি) মো. মোজাম্মেল হোসেন, মহাব্যবস্থাপক (ক্রেডিট) ড. মো. আব্দুল্লাহ আল মামুন সহ রংপুর সার্কেলাধীন রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও অঞ্চলের অঞ্চল প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী, শাখা ব্যবস্থাপকগণ, কর্মকর্তা-কর্মচারী, ব্যাংকের গ্রাহক ও ঋণ গ্রহীতাগণ উপস্থিত ছিলেন।

    সভায় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর আমানত সংগ্রহ, ভালো ঋণগ্রহীতা নির্বাচন করে ঋণ প্রদান, বৈদেশিক রেমিট্যান্স আহরণ, রপ্তানী বৃদ্ধিতে রপ্তানীকারকদের সহযোগীতা, সুদ বহির্ভুত আয় বৃদ্ধি ছাড়াও শ্রেণীকৃত ও অবলোপনকৃত ঋণ আদায়, নিরীক্ষা আপত্তি হ্রাস ও উত্তম গ্রাহক সেবার মান বৃদ্ধিতে রংপুর সার্কেলের আওতাধীন সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর