শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মাহমুদ সাজ্জাদের ১ম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ অক্টোবর, ২০২২ ০৬:১৮ পূর্বাহ্ন

    মাহমুদ সাজ্জাদের ১ম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে সংস্কৃতি প্রতিমন্ত্রী

    দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ সাজ্জাদ এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোমবার ময়মনসিংহ জেলার বিভিন্ন মসজিদ ও এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

    এসব দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম মাহমুদ সাজ্জাদ এর কনিষ্ঠ সহোদর সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি  অংশগ্রহণ করেন। তাছাড়া মরহুমের সহোদর প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদসহ আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

    প্রতিমন্ত্রী বাদ জোহর মুক্তাগাছা উপজেলার মহিষতারা এতিমখানা মসজিদ, বাদ আসর ময়মনসিংহ শহরের গলগন্ডা পুরাতন জামে মসজিদ ও বাদ এশা শহরের বাইপাস মোড় সংলগ্ন বাঘেরকান্দা রাওয়াতুল কুরআন এতিমখানা মসজিদে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। প্রতিমন্ত্রী এসব মসজিদে জোহর, আসর ও এশার নামাজ আদায় করেন। এ উপলক্ষ্যে এতিমদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়।

    দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

    উল্লেখ্য, বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদ গত বছরের ২৪ অক্টোবর কোভিড-১৯ -এ আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

     




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ২৫ অক্টোবর, ২০২২ ০৬:১৮ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ২৫ অক্টোবর, ২০২২ ০৬:১৮ পূর্বাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ২৫ অক্টোবর, ২০২২ ০৬:১৮ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ২৫ অক্টোবর, ২০২২ ০৬:১৮ পূর্বাহ্ন