ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানমালার উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক

৮ অক্টোবর, ২০২২ ০৭:৩৮ পূর্বাহ্ন

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানমালার উদ্বোধন আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৪ হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
আজ (৮ অক্টোবর) শনিবার বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান প্রধান অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। এর আগে তিনি বাদআসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন করবেন।

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পবিত্র কোরআনখানি, দোয়া মাহফিল, ১৫ দিনব্যাপী ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল, বাংলাদেশ বেতারের সাথে যৌথ প্রযোজনায় সেমিনার, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবি খুতবা লিখন প্রতিযোগিতা, ক্বিরাআত মাহফিল, হামদ-না’ত, স্বরচিত কবিতা পাঠের মাহফিল, ঢাকা শহরের বিভিন্ন স্কুলে নৈতিকতা ও চরিত্র গঠন বিষয়ক সেমিনার, বিশেষ স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ।

এছাড়া, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৪ হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০ টি ইসলামিক মিশন ও ৭ টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

 




সাতদিনের সেরা খবর

ধর্ম - এর আরো খবর

হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

৮ অক্টোবর, ২০২২ ০৭:৩৮ পূর্বাহ্ন

হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

৮ অক্টোবর, ২০২২ ০৭:৩৮ পূর্বাহ্ন

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

৮ অক্টোবর, ২০২২ ০৭:৩৮ পূর্বাহ্ন