শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রবি’র সঙ্গে হামদর্দের কর্পোরেট চুক্তি সম্পন্ন

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৫৫ অপরাহ্ন

    রবি’র সঙ্গে হামদর্দের কর্পোরেট চুক্তি সম্পন্ন

    রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের কর্পোরেট চুক্তি সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর ২০২২)
    রাজধানীর বাংলামোটরে হামদর্দের নিজস্ব কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় চুক্তি সম্পাদন কার্যক্রম ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া ।

    রবি’র পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল, ভাইস প্রেসিডেন্ট (কর্পোরেট বিজনেস) ফাহমিদুল হাসান, জেনারেল ম্যানেজার (কর্পোরেট বিজনেস) মো.জুলফিকার হায়দার চৌধুরী এবং কি একাউন্ট ম্যানেজার নুসরাত ।

    এ সময় মো. আদিল হোসেন নোবেল হামদর্দের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে রবি আজিয়াটা লিমিটেড ও হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ বিভিন্ন কর্মকান্ড একসঙ্গে করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    চুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরেন হামদর্দ বাংলাদেশের পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম ।

    এছাড়াও হামদর্দের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ অবসরপ্রাপ্ত লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী, পরিচালক মানব সম্পদ উন্নয়ন ডা. হাকীম নার্গিস মার্জান, পরিচালক ক্রয় হাকীম সাইফউদ্দিন মুরাদ ।
    অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর