শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা ইসলামের অনুসারী হতে পারে না: ধর্ম প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৫ নভেম্বর, ২০২১ ০৭:০১ পূর্বাহ্ন

    বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা ইসলামের অনুসারী হতে পারে না: ধর্ম প্রতিমন্ত্রী

    ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান  বলেছেন, ইসলাম শান্তির ধর্ম ও পরিপূর্ণ জীবন বিধান।  এ ধর্মে সন্ত্রাস-জঙ্গিবাদ-সাম্প্রদায়িক বিদ্বেষের কোনো স্থান নেই। যারা সামাজিক পরিমণ্ডলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে ইসলাম কায়েম করতে চায়, তারা কখনো শান্তির ধর্ম ইসলামের অনুসারী হতে পারে না।

    প্রতিমন্ত্রী  ৩ নভেম্বর, বৃহস্পতিবার) বিকাল ৪ টায়  আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন  মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত “সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নে করণীয়” শীর্ষক  সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

     

    ধর্ম প্রতিমন্ত্রী বলেন,  ইসলাম সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছে। তাই ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ, উপাসনালয় ও ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে কোনোরূপ ব্যঙ্গ-বিদ্রুপ করা কোনো মুসলমানের জন্য সমর্থনযোগ্য নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত না করে কোনো জাতি উন্নতি করতে পারে না। সাম্প্রদায়িক সম্প্রীতির অনুপস্থিতিতে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়।

     

    প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয়, সামজিক ও মানবিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে  সোনার বাংলা প্রতিষ্ঠা করা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে শোষণ ও দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

     

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব কাজী এনামুল হাসান, এনডিসি।  

       

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব)।  অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সকল কর্মকর্তা-কর্মচারি ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

    এর আগে দুপুর ৩ টায় ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিবের সংবর্ধনা ও বিদায়ী সচিবের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ৫ নভেম্বর, ২০২১ ০৭:০১ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ৫ নভেম্বর, ২০২১ ০৭:০১ পূর্বাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ৫ নভেম্বর, ২০২১ ০৭:০১ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ৫ নভেম্বর, ২০২১ ০৭:০১ পূর্বাহ্ন