২১ সেপ্টেম্বর পবিত্র আখেরী চাহার সোম্বা

নিজস্ব প্রতিবেদক

২৯ অগাস্ট, ২০২২ ০৭:৩৪ পূর্বাহ্ন

 ২১ সেপ্টেম্বর পবিত্র আখেরী চাহার সোম্বা

আগামী ২১ সেপ্টেম্বর  বুধবার পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে। বাংলাদেশের আকাশে রোববার ১৪৪৪ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। সেই মোতাবেক সোমবার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত  নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুনিম হাসান।

সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন,ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়,বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র সফর মাসের চাঁদ দেখার  সংবাদ পাওয়া গেছে।  এ হিসেবে  ১৪ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ আগস্ট  সোমবার থেকে ১৪৪৪ হিজরি সনের পবিত্র সফর মাস গণনা শুরু হবে।

 

 




সাতদিনের সেরা খবর

ধর্ম - এর আরো খবর

হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

২৯ অগাস্ট, ২০২২ ০৭:৩৪ পূর্বাহ্ন

হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

২৯ অগাস্ট, ২০২২ ০৭:৩৪ পূর্বাহ্ন

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

২৯ অগাস্ট, ২০২২ ০৭:৩৪ পূর্বাহ্ন