শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আন্তর্জাতিক বাজারের সাথে জ্বালানি মূল্য সমন্বয়ের পরামর্শ

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ অগাস্ট, ২০২২ ১১:১৬ অপরাহ্ন

    আন্তর্জাতিক বাজারের সাথে জ্বালানি মূল্য সমন্বয়ের পরামর্শ

    জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির সভায় আন্তর্জাতিক বাজারের সাথে দেশে জ্বালানি মূল্য সমন্বয় করতে মন্ত্রণালয়কে পরামর্শ  দেয়া হয়েছে।
    কমিটি সভাপতি আ,স,ম, ফিরোজের সভাপতিত্বে মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।

    কমিটি সদস্য মোস্তাফিজুর রহমান, ওমর ফারুক চৌধুরী, মোঃ মাহবুব উল আলম হানিফ এবং মোঃ জিল্লুল হাকিম, সভায় অংশগ্রহণ করেন।
    সভায় দেশে পেট্রোলিয়াম পণ্যের প্রকারভেদে চাহিদা; আমদানি ও সরবরাহ পরিস্থিতি; বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর জ্বালানি মজুদ এবং পরিশোধন সক্ষমতা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে বিপিসি'র গৃহীত কার্যক্রম; আন্তর্জাতিক বাজারের সাথে দেশে জ্বালানি মূল্য সমন্বয় প্রক্রিয়া; জ্বালানি খাতের সমস্যা ও উত্তরণের উপায় নিয়েবআলোচনা করা হয়।

    সভায় বিপিসি'র বিগত ১০ বছরের আয়-ব্যয়ের হিসাবসহ অনিস্পন্ন অডিট আপত্তি এবং প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা ও অনিয়ম সম্পর্কে বিশদ আলোচনা এবং গত সভার  সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

    সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ সক্ষমতা বাড়ানোর নিমিত্ত দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আপদকালীন সময়ে পর্যাপ্ত তহবিলের প্রয়োজনীয় ব্যবস্থা রাখার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

    বিশ্বের বিভিন্ন উন্নত দেশের ন্যায় বাংলাদেশে জ্বালানি তেল অপারেশনে অটোমেশন পদ্ধতি দ্রুত চালু করার সুপারিশ করা হয়। এছাড়া, কমিটি প্রাতিষ্ঠানিক প্রভিশনাল ও চূড়ান্ত হিসাব যথা সময়ে প্রণয়নপূর্বক বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।

    সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুুিজবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী সকল শহীদদের এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

    জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিভিন্ন সংস্থার প্রধান, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রতিনিধিসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং  সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ  সভায় উপস্থিত ছিলেন।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর