শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ডলারের দর বৃদ্ধিতে ৬ ব্যাংকের এমডিকে শোকজ

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ অগাস্ট, ২০২২ ০৯:১৯ পূর্বাহ্ন

    ডলারের দর বৃদ্ধিতে ৬ ব্যাংকের এমডিকে শোকজ

    ডলার সংরক্ষণ করে দর বৃদ্ধি সম্পর্কিত বিষয়ে এবার ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার ব্যাংকগুলোর এমডিদের এ চিঠি দেয়া হয়েছে। এর আগে ওই ছয় ব্যাংকের ট্রেজারি-প্রধানদের অপসারণ সংক্রান্ত নির্দেশনাও দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংক ওই ছয় ব্যাংকের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

    কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, ছয় ব্যাংকে বুধবারই তারা নোটিশ পাঠিয়েছেন। এছাড়া ডলার বিক্রির অতিরিক্ত মুনাফা ব্যাংকের আয় খাতে নেয়া যাবে না বলে সব ব্যাংককে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি জানান, ডলারে অতিরিক্ত মুনাফা করার সঙ্গে কোন কোন ব্যক্তি জড়িত তা প্রাথমিকভাবে ব্যাংকই বের করবে।

    কেন্দ্রীয় ব্যাংক সূত্রে আরো জানা গিয়েছে, ২০২১ সালের প্রথম ছয় মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে ডলারে অস্বাভাবিক মুনাফা করেছে এমন আরো অন্তত দশটি ব্যাংকের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ ব্যাংক।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর