অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক  হলেন আনোয়ারুল ইসলাম

জাগো কণ্ঠ ডেস্ক

৪ নভেম্বর, ২০২১ ০৩:২৯ অপরাহ্ন

অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক  হলেন আনোয়ারুল ইসলাম

সম্প্রতি অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে  পদোন্নতি পেয়েছেন মোঃ  আনোয়ারুল ইসলাম। এ পদে পদোন্নতির পূর্বে তিনি মহাব্যবস্থাপক হিসেবে অগ্রণী  ব্যাংকের ঢাকা সার্কেল-১  কর্মরত ছিলেন । 


তিনি ১৯৮৮ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন ।  যশোর  জেলার মনিরামপুর থানার কাশিমপুরে সম্ভ্রান্ত পরিবারে  জন্মগ্রহণ করা মোঃ আনোয়ারুল ইসলাম  রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম.কম ডিগ্রি অর্জন করেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে  ব্যাংক এর বিভিন্ন শাখা, আঞ্চলিক কার্যালয়, সার্কেল অফিস ও প্রধান কার্যালয়ের  বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি দাপ্তরিক কাজে অসংখ্য ট্রেনিং ও কর্মশালায় অংশগ্রহণ করেন। একজন সৎ ও দক্ষ ব্যাংকার হিসেবে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে।




সাতদিনের সেরা খবর

অর্থ-বাণিজ্য - এর আরো খবর

দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

৪ নভেম্বর, ২০২১ ০৩:২৯ অপরাহ্ন

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

৪ নভেম্বর, ২০২১ ০৩:২৯ অপরাহ্ন