শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আইডিআরএ কর্মকর্তা-কর্মচারীদের গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ অগাস্ট, ২০২২ ০৮:২৮ পূর্বাহ্ন

    আইডিআরএ কর্মকর্তা-কর্মচারীদের গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র কর্মকর্তা-কর্মচারীদের গ্রুপ বীমার আওতায় আনতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (১৪ আগস্ট) সকাল ১১ টায় জীবন বীমা করপোরেশনের সাথে কর্তৃপক্ষের সভাকক্ষ-১ এ চুক্তি স্বাক্ষরিত হয়।

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পক্ষে কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (প্রশাসন), যুগ্মসচিব ড. নাজনীন কাউসার চৌধুরী এবং জীবন বীমা করপোরেশনের পক্ষে করপোরেশনের জেনারেল ম্যানেজার, যুগ্মসচিব আবু হেনা মো. মোস্তফা কামাল গ্রুপ বীমা চুক্তিতে স্বাক্ষর করেন।


    উল্লেখ্য, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু ঝুঁকি এবং স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে এই গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করা হয়। গ্রুপ বীমা পলিসির আওতায় যদি কোন বীমাকৃত সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুর্ঘটনাজনিত কারণে দুর্ঘটনার তারিখ থেকে ৯০ (নববই) দিনের মধ্যে মৃত্যুবরণ করেন।

    তাহলে বীমাকারী প্রতিষ্ঠান অর্থাৎ জীবন বীমা করপোরেশন মূল বীমা অংকের দ্বিগুণ পরিমাণ অর্থ গ্রাহক অর্থাৎ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীকে প্রদান করবে। এছাড়া, উক্ত গ্রুপ বীমায় কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ৮টি রোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এ ৮টি রোগের চিকিৎসার প্রকৃত খরচ বীমাকারী প্রতিষ্ঠান প্রদান করবে।

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্তৃপক্ষের সদস্যবৃন্দ, নির্বাহী পরিচালক এবং পরিচালক,কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা সহ জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর