সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে মহানবীর জীবন থেকে শিক্ষা নিতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৪ নভেম্বর, ২০২১ ০৩:১৯ অপরাহ্ন

সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে মহানবীর জীবন থেকে শিক্ষা নিতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, মহানবী (সা.)  এর জীবন ও কর্ম আমাদের আদর্শ। তিনি বিশ্ববাসীর জন্য শান্তির বার্তা নিয়ে এসেছেন। 

প্রতিমন্ত্রী বলেন, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির যে দৃষ্টান্ত আমাদের দেশে আছে তা আরো সুসংহত ও সুদৃঢ় করতে মহানবী (সা.) মহান জীবন হতে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। 

প্রতিমন্ত্রী বলেন, উন্নত- সমৃদ্ধ অসাম্প্রদায়িক  বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আমরা বিশ্বনবীর উম্মত হিসেবে বিশ্বে আমাদের ভাব মর্যাদা উজ্জল করতে সক্ষম হব।

প্রতিমন্ত্রী ২ নভেম্বর সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব সাহানে অনুষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন  আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪3 হিজরি উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 


ধর্ম প্রতিমন্ত্রী  তাঁর বক্তৃতায় বলেন, আজকের পৃথিবীতে সকল মানুষ বিশেষ করে   মহানবী (সা.) এর ক্ষমা, উদারতা, নারী জাতির প্রতি সম্মান, শিক্ষা ও জ্ঞান অর্জনের প্রতি  গুরুত্ব প্রদান হতে শিক্ষা গ্রহণ করতে হবে। 

প্রতিমন্ত্রী আরও বলেন, অমুসলিম বা চুক্তিবদ্ধ নাগরিকদের নিরাপত্তা, সুশাসন, মানবিক আচরণ, কল্যাণ ভাবনা, শান্তি ও যুদ্ধনীতি, মদীনা সনদ, হুদাইবিয়ার সন্ধি ও রক্তপাতহীন মক্কা বিজয়ের ইতিহাস  হতে  শিক্ষা গ্রহণ করে   কর্ম-পন্থা নির্ধারণ করা গেলে,  আমাদের প্রিয় মাতৃভূমি হয়ে উঠবে উন্নত, সমৃদ্ধ, শান্তি ও কল্যাণময়।

ইসলামিক ফাউণ্ডেশন এর মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান এঁর সভাতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিল ও সমাপনী অনুষ্ঠানে  আরও বক্তব্য রাখেন মুফতি মাওলানা মোঃ মুশতাক আহমেদ প্রমুখ। 

এদিকে ক্রেতা, বিক্রেতা ও প্রকাশকদের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর দক্ষিণ প্রাঙ্গণে অনুষ্ঠিত ইসলামিক ফাউণ্ডেশন এর বই মেলার সময় আগামী ১২ নভেম্বর, ২০২১ খ্রি. পর্যন্ত বর্ধিত করা হয়েছে। 




সাতদিনের সেরা খবর

ধর্ম - এর আরো খবর

হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

৪ নভেম্বর, ২০২১ ০৩:১৯ অপরাহ্ন

হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

৪ নভেম্বর, ২০২১ ০৩:১৯ অপরাহ্ন

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

৪ নভেম্বর, ২০২১ ০৩:১৯ অপরাহ্ন