শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুতে যানবাহন পারাপারে টোল বৃদ্ধি

    নিজস্ব প্রতিবেদক

    ২ নভেম্বর, ২০২১ ১১:০৭ অপরাহ্ন

    বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুতে যানবাহন পারাপারে টোল বৃদ্ধি

    বঙ্গবন্ধু সেতু এবং ধলেশ্বরী নদীর মুক্তারপুর সেতুর জন্য অনুমোদিত যানবাহনের পুনর্বিন্যাস এবং টোলহার পুন:নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সেতু বিভাগ। এতে যানবাহন পারাপারে  টোল ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে। সবশেষ ২০১২ সালে যমুনা সেতুর টোল বাড়ানো হয়েছিল। আর ২০০৮ সালে চালু হওয়া মুক্তারপুর সেতুর টোল এবারই প্রথম বাড়ানো হলো।

    প্রজ্ঞাপন অনুযায়ী, বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের নতুন টোল হবে ৫০ টাকা। যা ছিল ৪০ টাকা। কার ও জিপের বর্তমান টোল ৫০০ টাকার পরিবর্তে হবে ৫৫০ টাকা। ছোট বাসের ক্ষেত্রে টোল ৬৫০ থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে। বড় বাসের টোল ৯০০ টাকার পরিবর্তে হবে ১ হাজার টাকা। ছোট ট্রাকের টোল ৮৫০ থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। মাঝারি ট্রাকের (৫-৮ টন) টোল ১ হাজার ১০০ টাকার পরিবর্তে হবে ১ হাজার ২৫০ টাকা। ৮-১১ টনের ট্রাকের টোল ১ হাজার ৪০০ টাকার স্থলে ১ হাজার ৬০০ টাকা করা হয়েছে। বড় ট্রাক ও ট্রেইলরের টোল ২ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়েছে। আগে ট্রেইলর বা অন্য বড় যানের জন্য আলাদা টোল ছিল না।

    মুক্তারপুর সেতুতে কার/টেম্পোর টোল ৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ টাকা, ছোট ও বড় বাসের টোল ১০০ ও ২০০ টাকার স্থলে হবে ১৫০ টাকা ও ২৫০ টাকা হয়েছে। ট্রাকের টোল ৫০ টাকা বাড়ানো হয়েছে। ট্রেইলরের জন্য নতুন করে শ্রেণিভেদে ৬০০ থেকে ১ হাজার পর্যন্ত টোল নির্ধারণ করা হয়েছে।

    সেতু কর্তৃপক্ষ (বিবিএ) জানিয়েছে, রক্ষণাবেক্ষণ ব্যয় মেটাতে এবং সেতু নির্মাণে নেওয়া বৈদেশিক ঋণ শোধে দশ বছর পর ১৭ শতাংশ টোল বাড়নো হয়েছে। সফটওয়্যার হালনাগাদের পর আগামী দুই এক দিনের মধ্যে বর্ধিত টোল আদায় শুরু হবে সেতুতে চলাচল করা যানবাহন থেকে।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর