শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের নাম পরিবর্তন

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২ অগাস্ট, ২০২২ ০৯:০৯ পূর্বাহ্ন

    ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের নাম পরিবর্তন

    বেসরকারি খাতের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ‘ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স কর্পোরেশন লিমিটেড’ এর নাম পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন নাম দেওয়া হয়েছে ‘ডিবিএইচ ফিন্যান্স পিএলসি’।

    রোববার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংকগুলোকে বিষয়টি জানিয়েছে।

    নাম পরিবর্তন করা ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড ১৯৯৬ সালে আন্তর্জাতিক যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এর পরের বছর ১৯৯৭ সাল থেকে কার্যক্রম শুরু করে। ডিবিএইচ নামেও পরিচিত প্রতিষ্ঠানটি দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত একটি লিমিটেড কোম্পানি।

    ২০০৮ সালে ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের (আইপিও) মাধ্যমে ৫০ কোটি টাকা মূলধন উত্তোলন করে কোম্পানিটি। ডিবিএইচ রিয়েল এস্টেট খাতে অর্থায়নের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। বিশেষজ্ঞ এবং রিয়েল এস্টেট ফাইন্যান্সের বৃহত্তম প্রতিষ্ঠানটির অনুমোদিত মুলধন ২০০ কোটি টাকা এবং পরিশোদিত মূলধন ১৯৫ কোটি টাকা।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর