শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  •  জাতীয় আয়কর দিবস আজ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩০ নভেম্বর, ২০২১ ০৮:২১ পূর্বাহ্ন

     জাতীয় আয়কর দিবস আজ
    আয়কর দিবস

    জাতীয় আয়কর দিবস আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) । ‘মুজিববর্ষের অঙ্গীকার, সবাই মিলে দেব কর’ স্লোগানকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার সারা দেশে দিবসটি উদযাপন করছে। এবার কর দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘কর প্রদানে করদাতাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ নিশ্চিত করে মুজিববর্ষের অঙ্গীকার বাস্তবায়ন’


    বিভিন্ন কর্মসুচির মাধ্যমে আয়কর দিবস উদযাপন করবে এনবিআর। এ উপলক্ষে আজ সকালে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে ‘রুপকল্প বাস্তবায়ন ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে আয়করের ভূমিকা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। 

    অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরে আয়করের ভুমিকা তুলে ধরে সেমিনারের আয়োজন করা হবে।


    কর দিবসের আলোচনায় করদাতা বিশেষ করে ব্যবসায়ী, আয়কর আইনজীবী, সাহিত্যিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের জাতীয় পর্যায়ের সেলিব্রেটি, আয়কর আইনজীবী, সংবাদকর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন। ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর বিবরণী দাখিলের শেষ দিনও আজ। এবারও আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হবে না বলে আগেই জানিয়ে দেয় এনবিআর।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর