শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জীবনকে উপভোগ করতে মোবাইল ফোন ব্যবহার কমাতে হবে: আবিষ্কারক

    নিজস্ব প্রতিবেদক

    ৭ জুলাই, ২০২২ ০৮:২৭ পূর্বাহ্ন

    জীবনকে উপভোগ করতে মোবাইল ফোন ব্যবহার কমাতে হবে: আবিষ্কারক

    প্রথম ‘ওয়্যারলেস ফোন’ আবিষ্কার করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন মার্টিন কুপার। গত শতাব্দীর সত্তরের দশকে ‘মটোরোলা ডাইনাট্যাক ৮০০০এক্স’ নামের মোবাইল ফোন দিয়ে যাত্রা শুরু হয়েছিল। সেটি রূপ পরিবর্তন করতে করতে আজ পুরো পৃথিবীকেই বদলে দিয়েছে।

    তবে আশ্চর্যের খবর হলো— যে মোবাইলের বদৌলতে আজ এত কিছু, সেই মোবাইল ফোনের অন্যতম আবিষ্কারক মার্টিন কুপারই দিনের মাত্র ৫ শতাংশেরও কম সময় স্মার্টফোন ব্যবহার করেন। তিনি বলেছেন, জীবনকে উপভোগ করতে গেলে মোবাইল ফোনের ব্যবহার কমাতে হবে।

    আমেরিকার শিকাগোর বাসিন্দা মার্টিন বরাবর চেয়েছেন, সেলফোন হবে মানুষের ব্যক্তিগত ফোন, যাতে একটা নম্বর ডায়াল করে কোনো বিশেষ জায়গা নয়, শুধু একজন বিশেষ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে। তিনি সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, আমি দিনে পাঁচ শতাংশেরও কম সময় মোবাইল ব্যবহার করি।

    যারা দিনে পাঁচ শতাংশের বেশি সময় মোবাইল নিয়ে কাটান, তাদের উদ্দেশে এক গাল হেসে মার্টিন বলেছেন, জীবনকে উপভোগ করতে শিখুন। মোবাইলের ব্যবহার কমান।

    ১৯৭৩ সালের ৩ এপ্রিল প্রথম মোবাইল আবিষ্কার করেন মার্টিন। সেই দিনের কথা স্মরণ তিনি বলেন, ফোনটা আড়াই পাউন্ড ওজনের ছিল। আর ১০ ইঞ্চি লম্বা। একবার চার্জ দিয়ে ২৫ মিনিট কথা বলা যেত। আর চার্জ হতে সময় লাগত ১০ ঘণ্টা।




    সাতদিনের সেরা খবর

    তথ্য-প্রযুক্তি - এর আরো খবর