শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বাংলাদেশি হজযাত্রীর ৬৫ শতাংশের বয়স ৪১-৬০ বছর

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জুলাই, ২০২২ ০৬:২৭ পূর্বাহ্ন

    বাংলাদেশি হজযাত্রীর ৬৫ শতাংশের বয়স ৪১-৬০ বছর

    এবারের হজযাত্রীদের জনতাত্ত্বিক পরিসংখ্যান প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল। গতকাল সোমবার প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে- এবারের হজযাত্রীদের মধ্যে ৬৫ শতাংশ পুরুষ এবং ৩৫ শতাংশ নারী। আর হজযাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ৬৫ দশমিক ৮২ শতাংশ হজযাত্রী ৪১ থেকে ৬০ বছর বয়সী। এরপরে ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে আছেন ২১ দশমিক ৫৮ শতাংশ। ১৮ থেকে ৪০ বছর বয়সী ১২ দশমিক ০৪ শতাংশ এবং ১৮ বছরের কম শূন্য দশমিক ৫৬ শতাংশ।
    সূত্রমতে, এবার সবচেয়ে বেশি হজযাত্রী ঢাকার ৩৭ শতাংশ। এরপর চট্টগ্রাম ও রাজশাহীর ১৮ শতাংশ করে; রংপুরের ৯ শতাংশ; খুলনার ৭ শতাংশ; ময়মনসিংহের ৬ শতাংশ; বরিশালের ৩ শতাংশ এবং সিলেটের ২ শতাংশ।

    পেশাগত বিশ্লেষণে দেখা গেছে, এবার সবচেয়ে বেশি ২৯ দশমিক ৬০ শতাংশ হজযাত্রী গৃহিনী। এরপর ২৬ দশমিক ১৮ শতাংশের পেশা ব্যবসা; ১৬ দশমিক ২৫ শতাংশের পেশা চাকরি; অন্যান্যা ১৪ দশমিক ৪৭ শতাংশ; কৃষিজীবী ৮ দশমিক ৫২ শতাংশ এবং অবসরপ্রাপ্ত ৪ দশমিক ৯৮ শতাংশ।

    সূত্রমতে, এবার বর্ধিত কোটা অনুযায়ী বাংলাদেশ থেকে ৬০ হাজার জন হজের সুযোগ পাচ্ছেন। এরমধ্যে ৪ হাজার ১১৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় হজে গেছেন।

    ৮ জুলাই পবিত্র হজের মুল আনুষ্ঠানিকতা তথা আরাফাতারে ময়দানে অবস্থান করবেন হাজীরা। এর আগেই মিনায় তাবুতে অবস্থান করবেন তারা। সারা বিশ্ব থেকে এবার ১০ লাখ মুসলিমকে পবিত্র হজ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব সরকার। সুষ্ঠুভাবে হজ অনুষ্ঠান সম্পন্ন করতে এরইমধ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাসহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে দেশটি।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ৫ জুলাই, ২০২২ ০৬:২৭ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ৫ জুলাই, ২০২২ ০৬:২৭ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ৫ জুলাই, ২০২২ ০৬:২৭ পূর্বাহ্ন