শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাঁতীদের ঋণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছে সরকার: বস্ত্র ও পাট মন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জুলাই, ২০২২ ১২:২২ পূর্বাহ্ন

    তাঁতীদের ঋণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছে সরকার: বস্ত্র ও পাট মন্ত্রী

    বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী,বীরপ্রতীক, এমপি বলেন, জামদানি ও মসলিন শাড়ী বাংলাদেশের ঐতিহ্য, এতে বাঙালিত্ব প্রকাশ পায়। তাঁত শিল্পের উন্নয়ন ও তাঁতীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য ঋণ বিতরণ কার্যক্রম চলমান রাখা হয়েছে।

    ঢাকার গুলশানে তাঁতীদের সরাসরি অংশগ্রহণে জামদানী প্রদর্শনী কেন্দ্র “টানাপোড়ন”-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।
    অনুষ্ঠানে তারাব পৌরসভার মেয়র মিসেস হাছিনা গাজী, পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার,এনডিসি উপস্থিত ছিলেন।

    মন্ত্রী বলেন, একসময় এদেশের তৈরী ঢাকাই মসলিনের সারা বিশ্বে কদর ছিলে। বিভিন্ন কারণে প্রায় ১৭০ বছর পূর্বে এই গৌরবময় ঢাকাই মসলিন হারিয়ে যায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী’র নির্দেশে ঢাকাই মসলিন পুনরুদ্ধারের লক্ষ্যে ২০১৮ সালে একটি প্রকল্প গ্রহণ করা হয়।

    বাংলাদেশ তাঁত বোর্ড বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে মসলিন সূতা তৈরীর তুলার জাত উদঘাটণ এবং তুলা দিয়ে ৭০০-১০০০ কাউন্টের সুতা তৈরীসহ মসলিন শাড়ী তৈরীর প্রযুক্তি উন্মোচন করেছে। দেশের সাধারণ তাঁতীদের মাঝে এই প্রযুক্তি ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আমরা রূপগঞ্জের তারাবো পৌরসভায় ‘ঢাকাই মসলিন হাউজ’ স্থাপন করেছি।

    একটি মসলিন শাড়ী তৈরী করতে প্রথমে সুতা তৈরী করতে হয় এবং পরে বুনন কাজ চলে। একটি মাঝারি মানের মসলিন শাড়ি তৈরি করতে ৫-৬ মাস সময় লেগে যায়। ফলে শাড়ির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। আমরা চেষ্টা করছি, বাণিজ্যিক উৎপাদনের মাধ্যমে মসলিনের স্বকিয়তা ঠিক রেখে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে।

    তিনি আরো বলেন, গত ২৫ জুন পদ্মা সেতু চালু হয়েছে। এই সেতু অর্থনীতিতে নতুন বিনিয়োগ বাড়াবে পাশাপাশি বাড়াবে দেশের প্রবৃদ্ধির হার। পদ্মা সেতুকে সামনে রেখে শিল্পায়নের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরী করতে চায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে মাদারীপুর জেলার শিবচর উপজেলায়  ১২০ একর জমির উপর “শেখ হাসিনা তাঁত পল্লি” স্থাপনের কাজ চলমান রয়েছে। প্রকল্পটির আওতায় তাঁতিদের কাপড় বোনা থেকে শুরু করে সব ধরনের সুবিধা দেওয়া হবে। তাঁতিদের জন্য থাকবে আবাসিক ভবন, তাঁত শেড, ডরমেটরি, রেস্ট হাউস, সাইবার ক্যাফে ও বিদ্যুতের উপকেন্দ্র।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর