শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয় ৫২০৮ কোটি ডলার

    নিজস্ব প্রতিবেদক

    ৪ জুলাই, ২০২২ ০৯:২১ পূর্বাহ্ন

    বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয় ৫২০৮ কোটি ডলার

    দেশের ইতিহাসে সদ্যসমাপ্ত ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জিত হয়েছে। এ সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে ৫ হাজার ২০৮ কোটি ২৬ লাখ ৬৬ হাজার মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা এর আগের বছরের তুলনায় ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি। একইসাথে আলোচ্য সময়ে রপ্তানি আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

    রপ্তানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে।

    ইপিবির তথ্যমতে, গত ২০২০-২১ অর্থবছরে পণ্য রপ্তানির পরিমাণ ছিল ৩ হাজার ৮৭৫ কোটি ৮৩ লাখ ডলারের। সদ্যবিদায়ী অর্থবছরে মূলত পোশাক রপ্তানির ওপর ভর করে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০৮ কোটি ২৬ লাখ ৬৬ হাজার মার্কিন ডলার। তবে মোট রপ্তানির ৮১ দশমিক ৮১ শতাংশই তৈরি পোশাক পণ্য থেকে এসেছে। এ পণ্যটির রপ্তানির অর্থমূল্য ছিল ৪ হাজার ২৬১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। ২০২০-২১ এর তুলনায় ২০২১-২২ অর্থবছরে তৈরি পোশাকের রপ্তানি আয় বেড়েছে ৩৫ দশমিক ৪৭ শতাংশ।

    সদ্যবিদায়ী অর্থবছরে পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৩৫০ কোটি ডলার। এর বিপরীতে যে অর্থমূল্যের পণ্য রপ্তানি হয়েছে, সেটি লক্ষ্যমাত্রার তুলনায় ১৯ দশমিক ৭৩ শতাংশ বেশি।

    এদিকে, সদ্যমাপ্ত অর্থবছরের শেষ মাস জুনে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে আয় করেছে ৪৯০ কোটি ৮০ লাখ ৩০ হাজার ডলার। আগের অর্থবছরের জুন মাসের তুলনায় রপ্তানি বেড়েছে ৩৭ দশমিক ১৯ শতাংশ। (বাসস)।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর