শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আইডিআরএ’র চেয়ারম্যানকে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শুভেচ্ছা

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ জুন, ২০২২ ১১:১৮ অপরাহ্ন

    আইডিআরএ’র চেয়ারম্যানকে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শুভেচ্ছা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র নতুন চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে  প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে)।

    এ সময় আরো উপস্থিত ছিলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক  (মানব সম্পদ ও প্রশাসন) বিভাগের ইনচার্জ কাজী আবুল মনজুর এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব আবুল হাসনাত মুহাম্মদ শামীম।উল্লেখ্য, আইডিআরএ’র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারী।
    গত বুধবার (১৫ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ এর ধারা-৫ এর উপধারা-২ অনুযায়ী সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে তার অবসরোত্তর ছুটির অবশিষ্টাংশ বাতিল এবং অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পাদন পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে আইডিআরএ;র চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে।

    মোহাম্মদ জয়নুল বারী ১৯৯১ সালের ২৬ জানুয়ারি ৯ম ব্যাচে সিভিল সার্ভিসে যোগদান করে সহকারী কমিশনার হিসেবে। এরপরে তিনি সহকারী কমিশনার (ভূমি), প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, আরডিসি এবং উপজেলা নির্বাহী অফিসার সহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি-২, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নরসিংদী এবং জেলা প্রশাসক হিসেবে কক্সবাজার ও চট্টগ্রাম জেলার তিনি দায়িত্ব পালন করেন।

    তিনি দুর্নীতি দমন কমিশন মহাপরিচালক ছাড়াও ঢাকা ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ১ জানুয়ারি ২০২০ সালে পদোন্নতি পেয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সচিব পদে যোগদান করেন। গত বছর ১৫ অক্টোবরে পরিকল্পনা মন্ত্রণালয় হতে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।মোহাম্মদ জয়নুল বারী ১৬ অক্টোবর ১৯৬২ সালে সিলেট জেলার দক্ষিন সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বাগেরখলা গ্রামের প্রাক্তন শিক্ষক মরহুম রফিকুল বারী ও আনোয়ারা বেগমের বড় ছেলে।তিনি জাফরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, এমসি কলেজ থেকে এইচএসসি, ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ও নর্দান বিশ্ববিদ্যালয় হতে ইন পাবলিক পলিসি এন্ড ম্যানেজম্যান্ট ডিগ্রি লাভ করেন।




    অর্থ-বাণিজ্য - এর আরো খবর