শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজধানীর মতিঝিলে বিসিকের উদ্যোক্তা মেলা

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ জুন, ২০২২ ১০:৩৫ পূর্বাহ্ন

    রাজধানীর মতিঝিলে বিসিকের উদ্যোক্তা মেলা

    রাজধানীর মতিঝিলস্থ বিসিক’র ঢাকা জেলা কার্যালয় প্রাঙ্গনে ৮ দিনব্যাপি ক্রেতা-বিক্রেতা সম্মিলন ও উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।
    বিসিক’র চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান রোববার সকালে প্রধান অতিথি হিসেবে এ সম্মিলন ও উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন।

    কুটির,মাইক্রো,ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) উৎপাদিত পণ্যের বিকাশ, প্রচার ও প্রসারের জন্য বিসিক’র উদ্যোগে এ উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে।

    মেলায় সিএমএসএমই উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য যেমন চামড়াজাত পণ্য (ব্যাগ, জুতা, বেল্ট ও মানিব্যাগ), হ্যান্ডিক্রাফটস, মধু, পাটজাত পণ্য, বুটিকস্ ইত্যাদি প্রদর্শিত ও বিক্রয় করা হবে।

    রোববার রাতে বিসিক’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে, সম্মিলন ও মেলায় ৪৭টি স্টলে বাহারী পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। আগামী ৫ জুলাই-২০২২ পর্যন্ত এ সম্মিলন ও মেলা  চলবে (শুক্র-শনিবার ছাড়া)। সকাল ১০ টা থেকে রাত ৮ পর্যন্ত ক্রেতা-বিক্রেতা ছাড়াও সকলের জন্য এ উদ্যোক্তা মেলা উন্মুক্ত থাকবে।




    অর্থ-বাণিজ্য - এর আরো খবর