শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিহত করতে প্রবাসীদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৫ জুন, ২০২২ ১০:৫৬ অপরাহ্ন

    বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিহত করতে প্রবাসীদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

    বাংলাদেশের বিরুদ্ধে যারা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালায়, দেশের শত্রুতা করে, তাদের প্রতিহত করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (৪জুন) সুইডেনের স্টকহোমে সুইডেন আওয়ামী লীগের পক্ষ হতে পররাষ্ট্রমন্ত্রীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে বাংলাদেশ সম্পর্কিত তথ্যভাণ্ডার সমৃদ্ধ করেছি এবং আমরা পাবলিক ডিপ্লোম্যাসির মাধ্যমে এগুলো প্রচার করছি। তবে মিশনগুলোর পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও এসব তথ্য তুলে ধরা প্রয়োজন। তিনি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দৃঢ়তায় বর্তমান বাংলাদেশ একটি সম্ভাবনার দেশে পরিণত হয়েছে, সেটা বিদেশিদের কাছে তুলে ধরতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে গত ১২ বছর বাংলাদেশের জন্য একটি স্বর্ণযুগ উল্লেখ করে ড. মোমেন বলেন, জিডিপির গড় প্রবৃদ্ধির হারে বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর অন্যতম স্থান অর্জন করেছে এবং মাথাপিছু আয় প্রতিবেশী দেশগুলোর চেয়ে বৃদ্ধি পেয়েছে।

    পররাষ্ট্রমন্ত্রী দেশের উন্নয়নে অবদান রাখায় প্রবাসী বাংলাদেশিদের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন, প্রবাসী বাংলাদেশিরা আমাদের অর্থনৈতিক উন্নয়নের যোদ্ধা, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং রপ্তানি আয় থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক সমৃদ্ধ হয়েছে।

    বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোর মাধ্যমে সেবার মান বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিশনগুলোতে সেবা প্রদানের জন্য ‘দূতাবাস’ এবং ‘মাই গভর্নমেন্ট’ নামে দু’টি মোবাইল এপ্লিকেশন চালু করা হয়েছে। ‘দূতাবাস’ প্যাকেজের মাধ্যমে ৩৪টি সেবা এবং ‘মাই গভর্নমেন্ট’ প্যাকেজের মাধ্যমে ৬৮টি সেবা প্রদান করা যাবে এবং পর্যায়ক্রমে সকল মিশনে এই সেবা চালু হবে বলে তিনি উল্লেখ করেন।

    সুইডেন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নাজমুল ইসলাম, সুইডেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধাগণ, সুইডেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    প্রবাস - এর আরো খবর