শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ২৪ ঘণ্টার মধ্যে মিলবে ওমরাহ ভিসা

    নিজস্ব প্রতিবেদক

    ৪ জুন, ২০২২ ১০:০৯ পূর্বাহ্ন

    ২৪ ঘণ্টার মধ্যে মিলবে ওমরাহ ভিসা

    পবিত্র ওমরা পালনকারীদের জন্য ভিসা কার্যক্রম আরও সহজ করছে সৌদি আরব সরকার। আবেদনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহ ভিসা দেবে সৌদি আরব। সৌদির বাইরের ওমরাযাত্রীদের জন্য এজেন্সি ছাড়াই ভিসা আবেদনের জন্য শিগগির অনলাইনভিত্তিক অ্যাপ পদ্ধতি চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তাওফিক ফাওজান আল রাবিয়াহ।

    গত বৃহস্পতিবার জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

    সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ সূত্রে জানা যায়, ওমরাহ ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হবে।
    এ ভিসায় ওমরাহ পালন ছাড়াও যাওয়া যাবে সৌদির অন্যান্য অঞ্চলে। তাছাড়া নির্দিষ্ট অ্যাপের সাহায্যে প্রয়োজনীয় আবাসন ও পরিবহন ব্যবস্থার কাজও সম্পন্ন করা যাবে।  

    ওমরাহবিষয়ক মন্ত্রী জানান, আগে হজযাত্রী ও দর্শনার্থীদের বিভিন্ন এজেন্সির মাধ্যমে সৌদি আরব আসতে হত। হজ ও ওমরাযাত্রীদের মক্কা-মদিনায় যাতায়াতও এজেন্সির মাধ্যমে হত। এখন অনলাইনে ব্যক্তি নিজেই ভিসা ও পছন্দমতো আবাসন ও পরিবহনের নির্ধারণ করতে পারবে। এতে কোনো এজেন্সির দরকার হবে না। এমনকি নিজ উদ্যোগেই সৌদির সব স্থানে ঘুরতে পারবে।  

    মন্ত্রী বলেন, এ বছর সারা বিশ্বের ১০ লাখ মুসলিম হজ পালন করতে পারবেন। এর মধ্যে সৌদি থেকে ১৫ শতাংশ ও সারা বিশ্ব থেকে ৮৫ শতাংশ হজযাত্রী থাকবে। এবার হজপালনের অনেক বেশি আবেদন থাকলেও হজযাত্রীদের নিরাপত্তা আমরা অগ্রাধিকার দিচ্ছি। কভিড-১৯ মহামারি থেকে সুরক্ষা নিশ্চিত করে হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে আমরা কাজ করছি।  

    হজবিষয়ক মন্ত্রী আরো বলেন, সৌদি ভিশন-২০৩০ পূরণের লক্ষ্যে হজ ও ওমরাহ সেবার মান বৃদ্ধিতে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। করোনা সংক্রমণরোধে ‘ইতামরা’ অ্যাপের সাহায্যে পুরো হজ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। হজ ও ওমরাহ ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল প্লাটফর্মে নিতে ‘নুসুক’ নামে আরেকটি অনলাইন সেবা চালু করতে কাজ চলছে।

     




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর