শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রূপালী ব্যাংকের নতুন ডিএমডি ইকবাল হোসেন ও শওকত আলী

    নিজস্ব প্রতিবেদক

    ৩ নভেম্বর, ২০২১ ০৭:৫৬ অপরাহ্ন

    রূপালী ব্যাংকের নতুন ডিএমডি ইকবাল হোসেন ও শওকত আলী

    রূপালী ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হয়েছেন খান ইকবাল হোসেন ও শওকত আলী খান। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক পদোন্নতিপ্রাপ্ত হয়ে রূপালী ব্যাংক লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন তারা। ডিএমডি হিসেবে যোগদানের পূর্বে তারা একই ব্যাংকে সাফল্যের সাথে মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন।    

    খান ইকবাল হোসেন ১৯৯৮ সালে বিআরসি’র মাধ্যমে সিনিয়র অফিসার পদে রূপালী ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ২২ বছরের চাকরি জীবনে তিনি রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয় ও মতিঝিল কর্পোরেট শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক  হিসেবে দায়িত্ব পালন করেন। 

    তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস(সম্মান) ও এমএসএস ডিগ্রী অর্জন করেন। তিনি জাপান, ইংল্যান্ড, তুরস্ক ও ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে ব্যাংকিং বিষয়ে  প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন । ক্রীড়াক্ষেত্রেও রয়েছে খান ইকবালের বিচরণ, তিনি বর্তমানে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
    তিনি পিরোজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক। 

    এদিকে মো. শওকত আলী খান ১৯৯৮ সালে বিআরসি’র মাধ্যমে সিনিয়র অফিসার পদে রূপালী ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ২২ বছরের চাকরি জীবনে তিনি রূপালী ব্যাংকের বিভিন্ন শাখা, স্থানীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের ট্রেজারী বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

    মো. শওকত আলী খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি দেশ-বিদেশে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ   কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তিনি টাঙ্গাইলের সখিপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং  এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। 




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর