শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হজযাত্রীদের পাসপোর্ট হালনাগাদের নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ মে, ২০২২ ০৮:৫৭ পূর্বাহ্ন

    হজযাত্রীদের পাসপোর্ট হালনাগাদের নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

    চলতি বছরের হজে গমনে ইচ্ছুক হজযাত্রীদের পাসপোর্ট এবং পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ বিষয়ে সোমবার মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজকীয় সৌদি সরকারের নীতি মোতাবেক ২০২২ সনের হজযাত্রীগণের পাসপোর্টের মেয়াদ আগামী ৪ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত থাকতে হবে। অন্যথায় নতুন পাসপোর্ট সংগ্রহ করতে হবে।


    পাসপোর্টে হজযাত্রীর জাতীয় পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ) সঠিকভাবে উল্লেখ রয়েছে কি-না তা নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনাধীন ২০২০ সালে নিবন্ধিত হজযাত্রীগণের যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে অথবা পাসপোর্ট পরিবর্তন করা হয়েছে তাদের পাসপোর্টের তথ্য হালনাগাদের জন্য নি¤œলিখিত করণীয়সমূহ অনুসরণ করতে হবে।


    সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ক্ষেত্রে করণীয়: সরকারি ব্যবস্থাপনাধীন বিদ্যমান নিবন্ধিত হজযাত্রীগণ নিবন্ধন পয়েন্ট/কেন্দ্রের মাধ্যমে (পাসপোর্ট চেঞ্জ অপশন ব্যবহার করে) পাসপোর্ট পরিবর্তনের আবেদনকরত: তথ্য হালনাগাদ করবেন;


    একই সাথে সরকারি ব্যবস্থাপনায় যে সকল প্রাক-নিবন্ধিত ব্যক্তি নিবন্ধনের জন্য মনোনীত হয়েছেন তাদেরকে ন্যূনতম ০৪.০১.২০২৩ তারিখ মেয়াদ সংবলিত হালনাগাদ পাসপোর্টসহ নিবন্ধন পয়েন্ট/কেন্দ্রের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করবেন।


    বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ও সংশ্লিষ্ট এজেন্সির ক্ষেত্রে করণীয়: বেসরকারি ব্যবস্থাপনাধীন বিদ্যমান নিবন্ধিত হজযাত্রীগণ স্ব-স্ব এজেন্সির মাধ্যমে (পাসপোর্ট চেঞ্জ অপশন ব্যবহার করে) ন্যূনতম ০৪.০১.২০২৩ খ্রি. তারিখ মেয়াদ সংবলিত পাসপোর্টের তথ্য হালনাগাদের আবেদন করবেন। উল্লেখ্য যে, সময় স্বল্পতার দরুণ এজেন্সিভিত্তিক হজযাত্রীর সংখ্যা নির্ধারণের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদ জটিলতাজনিত কারণে হজযাত্রীর প্যাকেজ স্থানান্তর/নিবন্ধন স্থানান্তর কার্যক্রম ব্যহত হবে না।


    হজযাত্রীর ভিসাযুক্ত পাসপোর্টের পিছনে (ইধপশ ঈড়াবৎ) মোয়াল্লেম নম্বর, মক্কা/মদিনার আবাসনের ঠিকানা সংবলিত প্রিন্টেড ষ্টিকার সংযুক্ত করতে হবে। প্রিন্টেড ষ্টিকার সংযুক্ত করা সম্ভব না হলে কমপক্ষে হাতে লেখা উক্ত তথ্য সংযুক্ত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট হজযাত্রীদের জেদ্দা/মদিনা বিমানবন্দর হতে সৌদি কর্তৃপক্ষ কর্তৃক দেশে ফেরত পাঠানো হতে পারে এবং সংশ্লিষ্ট এজেন্সিকে হজ কার্যক্রম পরিচালনার অনুমতি বাতিল করা হতে পারে।
    হজ গমন বিষয়ে যে কোন হালনাগাদ তথ্য পেতে নিয়মিত www.hajj.gov.bd ওয়েবসাইটটি ব্রাউজ করুন।

     




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর