শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সোনালী ব্যাংকের নতুন জিএম মনিরুজ্জামান

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৪ নভেম্বর, ২০২১ ০৯:২৫ পূর্বাহ্ন

    সোনালী ব্যাংকের নতুন জিএম মনিরুজ্জামান
    সোনালী ব্যাংকের নতুন জিএম মনিরুজ্জামান

    সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান সম্প্রতি পদোন্নতি লাভ করে জেনারেল ম্যানেজার হিসেবে কুমিল্লায় যোগদান করেছেন। এর আগে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন। 

    মোঃ মনিরুজ্জামান ১৯৮৯ সালে ঢাকা সিটি কলেজ হতে বিকম এবং ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মাষ্টার্স সম্পন্ন করে ১৯৯৫ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এনালিস্ট) হিসেবে যোগদান করেন। সুদীর্ঘ চাকুরী জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ন শাখা যেমন সুপ্রিম কোর্ট শাখা, ওযাপদা কর্পোরেট শাখা, উত্তরা মডেল টাউনসহ ব্যাংকের বিভিন্ন শাখাসহ, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। 

    মোঃ মনিরুজ্জামান বিভিন্ন সময় দেশে ও বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার ইদীল কাঠী গ্রামের এক  সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।


     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর