শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদুল ফিতর মঙ্গলবার

    নিজস্ব প্রতিবেদক

    ১ মে, ২০২২ ০৭:৫৯ অপরাহ্ন

    চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদুল ফিতর মঙ্গলবার

    দেশের আকাশে কোথাও রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই সোমবার রমজান মাসের ৩০দিন পূর্ণ করে মঙ্গলবার থেকে শাওয়াল মাস গণনা করা হবে। সেহিসেবে মঙ্গলবার দেশে পবিত্র ঈদুল ফিতর বা রোজার ঈদ উদযাপিত হবে।

    রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান এমপি। 

    বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৩ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার (২ মে) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। মঙ্গলবার (৩ মে) শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

    এসময় ধর্ম সচিব, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সহ চাঁদ দেখা কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর