শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঈদ কবে, জানা যাবে রোববার

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ এপ্রিল, ২০২২ ০৯:৫১ পূর্বাহ্ন

     ঈদ কবে, জানা যাবে রোববার

    পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে তা নির্ধারণ হবে রোববার সন্ধ্যায়। এদিন ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রোবার চাঁদ দেখা গেলে সোমবার আর না দেখা গেলে মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।


    ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রোববার সন্ধ্যা ৭টায় চাঁদ দেখা কমিটির সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।


    সভায় ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। একমাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

    রোববার বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরের দিন সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে মঙ্গলবার (৩ মে)।

    বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ৩০ এপ্রিল, ২০২২ ০৯:৫১ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ৩০ এপ্রিল, ২০২২ ০৯:৫১ পূর্বাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ৩০ এপ্রিল, ২০২২ ০৯:৫১ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ৩০ এপ্রিল, ২০২২ ০৯:৫১ পূর্বাহ্ন