শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না: ধর্ম প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ এপ্রিল, ২০২২ ০২:১৩ অপরাহ্ন

    ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না: ধর্ম প্রতিমন্ত্রী

    আগে নিবন্ধিত হলেও ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

    সোমবার (২৫ এপ্রিল) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’র ‘ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন’ শীর্ষক এই আলোচনা সভা হয়। আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।

    যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু বয়স ৬৫ বছরের বেশি তারা এবার হজে যেতে পারবেন কিনা- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, না, তারা যেতে পারবেন না। ইন্টারন্যাশনালি বিশ্বের সঙ্গে একই সিস্টেমে চলছে। ৬৫ বছরের বেশি যাদের বয়স হয়েছে, তারা যেতে পারবেন না।

    ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিগত দুটি বছর পবিত্র হজ পালন করা সম্ভব হয়নি। আল্লাহর অশেষ রহমতে এ বছর আমরা হজ করতে যাচ্ছি। সৌদি আরবের সঙ্গে যে দ্বিপাক্ষিক চুক্তি সেটাও হয়ে যাবে।

    অন্যান্য বছর হজের প্রক্রিয়া শেষ করতে ৪-৬ মাস সময় পাওয়া যায় উল্লেখ করে তিনি বলেন, এবার সময় মাত্রা ৩৪ দিন। ৩৪ দিনে এই কর্মযজ্ঞ আল্লাহ তায়ালা যদি পরিত্রাণ দেওয়ার ব্যবস্থা করেন, এছাড়া করার কোনো উপায় নেই। আমরা শুক্র ও শনিবারও অফিস খোলা রেখে কাজ করেছি।

    চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এর আগে করোনায় সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণে গত দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি।

    ‘নগদ ইসলামিক’ সেবার বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ২০১৯ সালের ২৬ মার্চ প্রধানমন্ত্রী নগদের উদ্বোধন করার সময় থেকেই নগদ এই অ্যাকাউন্টের মাধ্যমে সুদবিহীন লেনদেনের সুবিধা দিয়ে আসছে। যা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ইসলামিক জীবন-বিধান মেনে ডিজিটাল লেনদেন করতে সহায়তা করছে। সুদবিহীন লেনদেন ছাড়াও গ্রাহকরা বিভিন্ন ইসলামিক ইস্যুরেন্সের প্রিমিয়াম প্রদান, বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানে সহজে দান করা, হজ ও ওমরাহ সংক্রান্ত সব পেমেন্টসহ অন্যান্য সুবিধা খুব সহজে উপভোগ করতে পারবেন।

    তিনি আরও বলেন, নগদ ইসলামিক অ্যাপ থেকে যাকাত ক্যালকুলেটরের মাধ্যমে যাকাতের হিসাব খুব সহজে করা যায়। এতে আরো আছে সম্পূর্ণ কোরআন শোনার ব্যবস্থা, নামাজের সময়সূচি ও বিভিন্ন হাদিস ও দোয়ার সংকলন।

    বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে নগদের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক, সাধারণ নগদ ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি, ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হক।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ২৫ এপ্রিল, ২০২২ ০২:১৩ অপরাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ২৫ এপ্রিল, ২০২২ ০২:১৩ অপরাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ২৫ এপ্রিল, ২০২২ ০২:১৩ অপরাহ্ন