শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শ্রমিক কল্যাণ তহবিলে বাংলালিংক ও যমুনা অয়েলের  ৩ কোটি টাকা 

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২১ নভেম্বর, ২০২১ ১০:৫২ অপরাহ্ন

    শ্রমিক কল্যাণ তহবিলে বাংলালিংক ও যমুনা অয়েলের  ৩ কোটি টাকা 

    মোবাইল কোম্পানি বাংলালিংক এবং যমুনা অয়েল কোম্পানি তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়েছে।

    আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে কোম্পানি দু’টির প্রতিনিধিগণ নিজ নিজ কোম্পানির পক্ষে গত এক বছরে তাদের কোম্পানির লভ্যাংশের চেক হস্তান্তর করেন।

    বাংলালিংকের মানবসম্পদ এবং প্রশাসন বিভাগের প্রধান মনজুলা মোর্শেদ এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের কোম্পানির গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ১ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ১৬২ টাকা এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এর মার্কেটিং বিভাগের জিএম মো. আইয়ুব হোসেন এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল এক কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৮৭২ টাকার চেক প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

    বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দেশী-বিদেশী কোম্পানি/প্রতিষ্ঠানের বছর শেষে মোট লাভের ৫ ভাগের এক-দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেয়ার বিধান রয়েছে। আজ পযন্ত ১২০টি দেশী-বিদেশী এবং বহুজাতিক কোম্পানি/প্রতিষ্ঠান  প্রায় ৬’শ ১৩ কোটি টাকা জমা দিয়েছে।  




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর