শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মহানবী (সা.) এর পোশাক দেখতে মানুষের ঢল

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৪ এপ্রিল, ২০২২ ০৯:২৯ পূর্বাহ্ন

    মহানবী (সা.) এর পোশাক দেখতে মানুষের ঢল

    তুরস্কের ইস্তাম্বুলে হিরকাণ্ডই শেরিফ মসজিদে হজরত মুহাম্মদ (সা.) এর ব্যবহৃত পোশাক দেখতে হাজারো মানুষ ভিড় করেছেন। দুই বছর পর গত শুক্রবার এ পোশাক প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হয়। তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাই জানিয়েছে, হজরত উওয়াইস আল-কারনিকে (রা.) পোশাকটি মুহাম্মদ (সা.) উপহার হিসেবে পাঠিয়েছিলেন। তার বংশধররা এটি দীর্ঘ ১৪০০ বছর ধরে যত্ন সহকারে সংরক্ষণ করে আসছেন। রাসুল (সা.) এর পোশাক দেখতে ওই মসজিদে হাজারো মানুষ ভিড় করছেন।

    তুরস্কে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে দুই বছরের জন্য এর প্রদর্শনী বন্ধ থাকে। দুই বছর পর পুনরায় পোশাক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এ নিদর্শন শুধু পবিত্র রমজানে দেখানো হয়। শুক্রবার জুমার নামাজের আগে কিছু মানুষকে মসজিদের অভ্যন্তরে কাচে মোড়ানো বাক্সে পোশাকটি দেখার সুযোগ দেওয়া হয়। বাইরে আলাদা আলাদা সারিতে হাজারো নারী ও পুরুষ মসজিদের ভেতরে প্রবেশের জন্য অপেক্ষায় ছিলেন।

    মানুষের এত ভিড় থাকার পরও করোর মধ্যে কোনো অভিযোগ নেই। দর্শনার্থীরা ইসলামের সবচেয়ে পবিত্র ব্যক্তিত্বের ব্যবহৃত পোশাকটি দেখার সুযোগ পেয়েই খুশি। অনেকেই পোশাকটি দেখে কান্নায় ভেঙে পড়েন। আবার কেউ কেউ নামাজ পড়েন। ২৯ এপ্রিল পর্যন্ত পোশাকটির প্রদর্শনী চলবে। পোশাক দেখতে মসজিদে আসা লায়লা কাহরামান বলেন, রাসুল (সা.) এর ব্যবহৃত পোশাক দেখতে পাওয়ার খুশিতে গতরাতে আমি ঘুমাতে পারিনি। আমি গত দুই বছর ধরে এটা দেখার অপেক্ষায় ছিলাম।

    লাইলা তার ৯ বছর বয়সি ছেলে ওমর ফারুককে নিয়ে মসজিদে এসেছিলেন রাসুল (সা.) এর জামা দেখতে। সে বলে, আমি রাসুলকে (সা.) অনেক ভালোবাসি। আমি এখানে আসতে পেরে খুবই খুশি।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ২৪ এপ্রিল, ২০২২ ০৯:২৯ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ২৪ এপ্রিল, ২০২২ ০৯:২৯ পূর্বাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ২৪ এপ্রিল, ২০২২ ০৯:২৯ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ২৪ এপ্রিল, ২০২২ ০৯:২৯ পূর্বাহ্ন