শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইসলামী ছাত্র খেলাফতের ইফতার

    রমজানে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই: মুফতি ফয়জুল্লাহ

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ এপ্রিল, ২০২২ ০৮:৪২ পূর্বাহ্ন

    রমজানে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই: মুফতি ফয়জুল্লাহ

    ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন, পবিত্র রমজান মাসেও ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। জেরুজালেমে মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাসে ফিলিস্তিনি মুসল্লীদের উপর দখলদার ইসরাইলের হামলা চলছে। গাজায় বিমান হামলা হচ্ছে। আর আর্ন্তজাতিক সম্প্রদায় দু’একটি বিবৃতি দিয়ে উভয় পক্ষ থেকে সংযম প্রদর্শনের গীত গাইছে। দখলদার ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা টুঁ শব্দটিও করছে না। তাদের কাছে মুসলমানদের রক্তের দাম নেই। আমরা মুসলিম রাষ্ট্রসমূহকে বায়তুল মোকাদ্দাস ও ফিলিস্তিনিদের রক্ষায় কার্যকর ভূমিকা রাখার উদাত্ত আহবান জানাচ্ছি।

    মুফতি ফয়জুল্লাহ বলেন, আমৃত্যু শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী রহ. নাস্তিক-মুরতাদ ও কাদিয়ানি বিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন। তাঁর শূন্যতায় আজ চারিদিকে অন্ধকারের কালো মেঘ। ইসলাম বিরোধী শক্তি আবারো মাথাচারা দিয়ে ওঠছে। তারা জুজুর ভয় দেখিয়ে আমাদের ঈমান, ইসলাম ও সভ্যতা-সংস্কৃতিকে মুছে ফেলতে চাইছে। এই রমজানে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, শরীরে এক বিন্দু রক্ত থাকতে ইসলাম বিরোধী শক্তিকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।  

    শনিবার (২৩ এপ্রিল) লালবাগস্থ কার্যালয়ে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের উদ্যোগে ‘রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  
     
    মাহফিলে তিনি আরও বলেন, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা মুফতী আমিনী রহ.-এর স্বপ্ন ছিল। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তাকওয়ার ভিত্তিতে আমাদের সাংগঠনিক কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে।

    অন্যান্য বক্তারা বলেন, আল্লামা শাহ্ আহমদ শফী রহ.-এর ইন্তেকালের পর থেকে দেশে ইসলাম বিরোধী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। নাস্তিক-মুরতাদ, কাদিয়ানি সম্প্রদায় ও আর্ন্তজাতিক ইহুদি-নাসারাদের দেশীয় এজেন্টরা মাঠে নেমেছে। তারা সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে। তাদের পাতা ফাঁদে পা না দিয়ে আমাদেরকে ধৈর্য্য ও কৌশলের সাথে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আল্লাহর যমীনে দ্বীন কায়েমের জন্য সর্বদা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।  

    ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুহা. আবুল হাশিম শাহীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মু. মুহিউদ্দিন ঢাকুবীর সঞ্চালণায় ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, লালবাগ মাদরাসার সহকারী পরিচালক মুফতী ইয়াহইয়া, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, কেন্দ্রীয় নেতা মাওলানা ইসহাক, মাওলানা মাওলানা কাজী আজিজুল হক, মাওলানা মাহমুদুল হক, ইসলামী ছাত্র খেলাফত নেতা আল আমীন, ইলিয়াছ আহমদ, হোসাইন আহমদ, মুশফিকুর রহমান ইনসাফী, ফয়েজ আহমদ, আশরাফ শিহাব, মোবারক হোসাইনসহ ঢাকা দক্ষিণ ও উত্তরের নেতৃবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ২৪ এপ্রিল, ২০২২ ০৮:৪২ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ২৪ এপ্রিল, ২০২২ ০৮:৪২ পূর্বাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ২৪ এপ্রিল, ২০২২ ০৮:৪২ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ২৪ এপ্রিল, ২০২২ ০৮:৪২ পূর্বাহ্ন