শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নিউমার্কেটে ইভটিজিং বন্ধের ঘোষণা দোকান মালিকদের

    নিজস্ব প্রতিবেদক

    ২০ এপ্রিল, ২০২২ ০৮:২৫ অপরাহ্ন

     নিউমার্কেটে ইভটিজিং বন্ধের ঘোষণা দোকান মালিকদের

    রাজধানীর নিউমার্কেটে কেনাকাটা করতে আসা নারী ক্রেতাদের ইভটিজিং বন্ধ করার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহিন। এছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সৃষ্ট অনাকাঙ্খিত ঘটনার শান্তিপূর্ণ সমাধানের আশা প্রকাশ করেন তিনি।

    বুধবার (২০ এপ্রিল) দুপুর ২টায় সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    নিউমার্কেটে কেনাকাটা করতে এসে মাঝেমধ্যেই নারী ক্রেতারা হয়রানির শিকার হন, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শাহিন বলেন, আজ থেকে আমরা ইভটিজিং বিষয়ে প্রতিরোধ গড়ে তুলবো। তিনি বলেন, ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ১৮ এপ্রিল দুটি ফাস্টফুডের দোকানের মারামারির পরই একটি মহল পরিস্থিতি উত্তপ্ত করে। ওই দুই দোকানের মধ্যে কোনো একটি দোকানের কেউ একজন ঢাকা কলেজের ছেলেদের খবর দিয়ে আনেন। এরপরই শুরু হয় সংঘর্ষ।

    সমিতির সভাপতি আরও বলেন, ঢাকা কলেজ কর্তৃপক্ষ ও ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে একটি কোড় কমিটি করবো। আশা করি শিগগির দোকান খোলার খবর আসবে এবং আমরা দোকান খুলতে পারবো। এ বিষয়ে এরইমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি।

    সাংবাদিকদের ওপর ব্যবসায়ীদের হামলার বিষয়ে প্রশ্নে ডা. শাহিন বলেন, আমরা সব সিসি টিভির ফুটেজ চেক করে ব্যবস্থা নেবো। এক্ষেত্রে গণমাধ্যমেরও ফুটেজ নেওয়া হবে।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন এবং দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহির প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর