শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    ২০ এপ্রিল, ২০২২ ০৭:৫৪ অপরাহ্ন

    ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চট্টগ্রাম উত্তর জোন, দক্ষিণ জোন এবং আগ্রাবাদ ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখার ইফতার মাহফিল ২০ এপ্রিল ২০২২, বুধবার চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

    ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ।

    অনুষ্ঠানে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমযান’ শীর্ষক মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য ও চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। ব্যাংকের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর ও প্রফেসর ড. মোঃ ফসিউল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান মিয়া মোহাঃ বরকত উল্লাহ।

    ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ নুরুল হোসাইন কাউসার ও আব্দুল নাসের, ভাইস প্রেসিডেন্ট এহসানুল হকসহ চট্টগ্রামের জোন অফিস ও শাখাসমূহের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর