শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মিথ্যামুক্ত সমাজ গঠনে সকলকে সোচ্চার হতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১০ এপ্রিল, ২০২২ ০৯:২৯ পূর্বাহ্ন

    মিথ্যামুক্ত সমাজ গঠনে সকলকে সোচ্চার  হতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

    ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, মিথ্যাকে বলা হয় সকল  পাপের জননী।মিথ্যা কতটা  ধবংসাত্মক ও ভয়ঙ্কর  হতে পারে তা বিবেকমান মানুষ মাত্রই জানেন। যে মিথ্যা সব কল্যাণ ধ্বংস করে সে মিথ্যা পরিত্যাগ করে মিথ্যামুক্ত সমাজ গঠন করতে সকলকে সোচ্চার হতে হবে ।

    ধর্ম প্রতিমন্ত্রী শনিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায়  ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে  অর্পণ দর্পন স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত "সুপরিকল্পিত উপায়ে বাংলাদেশে একটি মিথ্যামুক্ত সমাজ গঠন সম্ভব" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, যে দেশের  স্বাধীনতার জন্য ৩০ লক্ষ  মানুষ জীবন দিয়েছে, ভাষার অধিকার রক্ষায় বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে, যুদ্ধের ধবংসস্তূপ হতে ঘুরে দাঁড়িয়ে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, সে দেশে মিথ্যামুক্ত সমাজ গড়া অবশ্যই সম্ভব।

    প্রতিমন্ত্রী আরো বলেন, মিথ্যা পরিহারের সংস্কৃতি পরিবার থেকে শুরু করতে হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সমাজ ও জাতি গঠনে সম্পৃক্ত প্রতিষ্ঠান  সমূহকে মিথ্যামুক্ত সমাজ বিনির্মাণে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠান ও  নেতৃবৃন্দকে আরো গভীরভাবে ভাবতে হবে ধর্মীয় শিক্ষা কেন মিথ্যা পরিহারে কার্যকর ভূমিকা রাখতে পারছেনা।

    প্রতিমন্ত্রী আরো বলেন, তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহ মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে। কিন্তু একই সঙ্গে তথ্যের অবাধ প্রবাহ মানুষকে বিভ্রান্তও করছে। মানুষ স্বার্থ হাসিলের জন্য সমাজে ভুল ও মিথ্যা কিংবা আংশিক মিথ্যা ছড়িয়ে দিচ্ছে। সমাজে ভয়ভীতি ও আতঙ্কের সৃষ্টি করছে। দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করছে।

    প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে এই গুজব ও মিথ্যার সয়লাব প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠছে দিন দিন। গুজবের এই ভয়াবহতা থেকে জাতিকে রক্ষা করতে হলে প্রয়োজন কঠোর আইন, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা।

    বিশিষ্ট অর্থনীতিবিদ ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান  ডঃ কাজী খলীকুজ্জমান আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে   বিশেষ অতিথির বক্তৃতা করেন-  প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মোঃ আব্দুল করিম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক আলমগীর মুহম্মদ  মনসুরুল আলম, ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক ডঃ মোঃ মুশফিকুর রহমান।

    সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ধর্মের প্র‍্যাকটিক্যাল গ্রন্থের লেখক এবং প্রধান নির্বাহী, অর্পন- দর্পন স্মৃতি ফাউন্ডেশন রাশেদুল ইসলাম।

    প্রবন্ধের উপর  আলোচনা করেন শিক্ষা ব্যবস্থাপক, কবি ও গবেষক ড. সাইফ ফাতেউর রহমান, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ব বিদ্যালয়, অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুল উলায়ী, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক শারমিনা পারভীন, চেয়ারম্যান, অর্পন- দর্পন স্মৃতি ফাউন্ডেশন, অনুষ্ঠানের সঞ্চালক জনাব মোহাম্মদ আহসানুল হাদী, সহযোগী অধ্যাপক, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

     

     




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ১০ এপ্রিল, ২০২২ ০৯:২৯ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ১০ এপ্রিল, ২০২২ ০৯:২৯ পূর্বাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ১০ এপ্রিল, ২০২২ ০৯:২৯ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ১০ এপ্রিল, ২০২২ ০৯:২৯ পূর্বাহ্ন