এবার হজে যেতে পারবেন বিশ্বের ১০ লাখ ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক

৯ এপ্রিল, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ন

এবার হজে যেতে পারবেন বিশ্বের ১০ লাখ ব্যক্তি

করোনাভাইরাস পরিস্থিতিতে দুই বছর সীমিত পরিসরে হজের পর এবার সুযোগ হচ্ছে বিশ্ব মুসলিমের। সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি শনিবার জানিয়েছে, এবার ১০ লাখ মুসলমানকে হজ পালনের অনুমতি দেওয়া হবে।

সূত্রমতে, করোনা আগে সাধারণত প্রতিবছর ২৫ লাখ মুসলমানের অংশগ্রহণে হজ পালিত হয় সৌদি আরবে। কিন্তু ২০১৯ সালে বিশ্বে করোনাভাইরাস মহামারী হানা দেওয়ার পর সৌদি আরব বিদেশ থেকে হজে যেতে কাউকে অনুমতি দেয়নি। ফলে দুই বছর শুধু সৌদি আরবে অবস্থানরত সীমিত সংখ্যক ব্যক্তিকে নিয়ে পালিত হয় বিশ্বের মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক এই সম্মেলন।

সূত্রমতে, এবার বিদেশিরাও হজে যেতে পারবে বলে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে। তবে কোভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে, আর স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

আরব নিউজ জানিয়েছে, যাদের বয়স ৬৫ বছরের নিচে, শুধু তারাই এবার হজ পালন করতে পারবে। তবে অবশ্যই দুই ডোজ কোভিড টিকা নেওয়া থাকতে হবে। মহামারীতে গত দুই বছর হজের সুযোগ না মিললেও এবার মিলবে বলে আশায় রয়েছেন বাংলাদেশের বহু মুসলমান। অনেকে গত দুই বছর নিবন্ধন করে রেখেছিলেন। নিবন্ধিতরাই এবার অগ্রাধিকার ভিত্তিতে হজে যাওয়ার সুযোগ পাবেন বলে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।




সাতদিনের সেরা খবর

ধর্ম - এর আরো খবর

হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

৯ এপ্রিল, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ন

হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

৯ এপ্রিল, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ন

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

৯ এপ্রিল, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ন