শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এবারও সেরা করদাতা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৮ নভেম্বর, ২০২১ ১১:১৫ অপরাহ্ন

    এবারও সেরা করদাতা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ

    ২০২০-২১ করবর্ষের জন্য দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড (ইডাব্লিউএমজিএল) আবারও সেরা করদাতা নির্বাচিত হয়েছে। এ নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ ষষ্ঠবারের মতো সেরা করদাতা প্রতিষ্ঠান নির্বাচিত হলো।

    এই প্রতিষ্ঠানের মালিকানাধীন গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ইংরেজি পত্রিকা ডেইলি সান, অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন, টি-স্পোর্টস টেলিভিশন ও রেডিও ক্যাপিটাল।

    এনবিআর সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে এনবিআর থেকে ট্যাক্স কার্ডপ্রাপ্তদের নামের তালিকা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয় থেকে এই তালিকা চূড়ান্ত অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 
    তালিকায় জাতীয় পর্যায়ে তিন ক্যাটাগরিতে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। ট্যাক্স কার্ডের মেয়াদ থাকবে এক বছর। কার্ডপ্রাপ্তরা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবেন। ট্যাক্স কার্ডধারীরা বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। সড়ক, বিমান ও নদীপথে ভ্রমণে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাবেন। হোটেল-রেস্তোরাঁয় অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। চিকিৎসায় হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে শয্যা সুবিধা পাবেন।

    চলতি নভেম্বর মাসের শেষের দিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে ট্যাক্স কার্ড, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়ার কথা রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর