শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মার্চ মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি ৫৫ শতাংশ

    নিজস্ব প্রতিবেদক

    ৫ এপ্রিল, ২০২২ ০৯:২২ পূর্বাহ্ন

     মার্চ মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি ৫৫ শতাংশ

    রপ্তানি আয়ের ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখে সর্বশেষ গত মার্চ মাসে ৪৭৬ কোটি ২২ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে দেশের উদ্যোক্তারা। প্রবৃদ্ধি হয়েছে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৫ শতাংশ।

    সোমবার  রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এতথ্য জানিয়েছে। প্রবৃদ্ধিতে বড় উলম্ফনের পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আয় এসেছে এ খাত থেকে। গত মাসে ৩৫৪ কোটি ৮০ লাখ ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি হয়েছে ৪৭৬ কোটি ২২ লাখ ডলারের পণ্য। গতবছরের মার্চে রপ্তানি আয় ছিল ৩০৭ কোটি ৬০ লাখ ডলার।

    রপ্তানির এই প্রবৃদ্ধির পেছনে বড় অবদান রেখেছে তৈরি পোশাকখাত। চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ৩ হাজার ১৪২ কোটি ৮৪ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে উদ্যোক্তারা। তাতে প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৮১ শতাংশ। এর মধ্যে ওভেন পণ্য ছিল ১ হাজার ৪৩০ কোটি ৮৫ লাখ ডলারের এবং নীট পণ্য ১ হাজার ৭১২ কোটি ডলার।  

    এছাড়া ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে রপ্তানি থেকে মোট আয় এসেছে ৩ হাজার ৮৫৬ কোটি ৫৬ লাখ ডলার, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক ৪১ শতাংশ বেশি। বিগত অর্থবছরের একই সময়ে আয় ছিল ২ হাজার ৮৯৩ কোটি ৮৩ লাখ ডলার।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর