বায়তুল মোকাররমে মাসব্যাপি ইসলামী বইমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক

৩ এপ্রিল, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ন

  বায়তুল মোকাররমে মাসব্যাপি ইসলামী বইমেলা শুরু

১৪৪৩ হিজরি সনের পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ চত্ত্বরে শুরু হলো মাসব্যাপি ইসলামী বইমেলা। শনিবার (২ এপ্রিল) রাত ৮ টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  মোঃ ফরিদুল হক খান এমপি মেলার উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসি, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে আয়োজিত এই মেলা পুরো রমজান মাস জুড়ে চলবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত জনসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এবারের মেলায় মোট ৬৪  টি স্টল রয়েছে ।

মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই স্থান পেয়েছে। মেলায় ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সকল বইয়ে ৩৫% কমিশন এবং বিশেষ কিছু বই ৫০-৭০% কমিশনে পাওয়া যাবে।

 




সাতদিনের সেরা খবর

ধর্ম - এর আরো খবর

হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

৩ এপ্রিল, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ন

হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

৩ এপ্রিল, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ন

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

৩ এপ্রিল, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ন