জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

নিজস্ব প্রতিবেদক

২ এপ্রিল, ২০২২ ০৯:১৬ পূর্বাহ্ন

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শনিবার বাদ-মাগরিব (সন্ধ্যা সাড়ে ৬টা) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এ সভার আয়োজন করেছে।
ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এ সভায় সভাপতিত্ব করবেন। শুক্রবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশি¬ষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
 

 




সাতদিনের সেরা খবর

ধর্ম - এর আরো খবর

হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

২ এপ্রিল, ২০২২ ০৯:১৬ পূর্বাহ্ন

হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

২ এপ্রিল, ২০২২ ০৯:১৬ পূর্বাহ্ন

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

২ এপ্রিল, ২০২২ ০৯:১৬ পূর্বাহ্ন