শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আগামী হজ ব্যবস্থাপনা আরও উন্নত হবে: ধর্ম প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ মার্চ, ২০২২ ০৯:২৯ অপরাহ্ন

    আগামী হজ ব্যবস্থাপনা  আরও উন্নত হবে: ধর্ম প্রতিমন্ত্রী

    ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বৈশ্বিক  মহামারি কোভিড-১৯ করোনা ভাইরাস  পরিস্থিতির উন্নতিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছর বাংলাদেশের হজযাত্রীগণ হজে গমণের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে রাজকীয় সৌদি সরকার সহসাই ডিক্রি জারি করবেন বলে জানিয়েছেন।

    প্রতিমন্ত্রী বলেন,  বাংলাদেশ হতে হজে গমণের সুযোগ তৈরি হলে  সন্মানিত হজযাত্রীগণ যাতে সুষ্ঠু ভাবে হজ পালন করতে পারেন এ বিষয়ে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

    প্রতিমন্ত্রী বলেন,  পুর্বের যেকোন হজের চেয়ে আগামী হজকে  আরও উন্নত, নির্বিঘ্ন ও নিরাপদ করতে সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    প্রতিমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ হজ অফিস আশকোনা, ঢাকার সভাকক্ষে পবিত্র হজ ১৪৪৩ হিজরি/২০২২ খ্রি. সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে পূর্ব প্রস্তুতি হিসেবে  হজ  কার্যক্রমে  সম্পৃক্ত মন্ত্রণালয়/ বিভাগ/ সংস্থা ও সংগঠনের অংশীজনের সমন্বয় সভায় প্রধান অতিথির  বক্তৃতায় এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ হতে কত সংখ্যক হজযাত্রী হজে গমণ করতে পারবেন বিষয়টি সৌদি- বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তিতে নির্ধারিত হবে।

    প্রতিমন্ত্রী বলেন, বিগত ২০১৯ সালে বাংলাদেশের প্রায় ৪৫ শতাংশ হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন বাংলাদেশেই সম্পন্ন করা হয়েছিল। এ বছর  বাংলাদেশের পূর্ণ সংখ্যক হজযাত্রীর সৌদি আরব অংশের  ইমিগ্রেশন বাংলাদেশেই সম্পন্ন করা হবে।

    প্রতিমন্ত্রী আরও বলেন, ইতোপূর্বে যারা হজের নিবন্ধন করেছেন তারাই অগ্রাধিকার ভিত্তিতে হজে গমণ করতে পারবেন। কোন ক্রমেই ক্রমধারা (সিরিয়াল) ভঙ্গ কর হবেনা। হজের পুরো কার্যক্রম অটোমেশন করা হয়েছে।  

    প্রতিমন্ত্রী আরও বলেন, বিমানের পর্যাপ্ত ফ্লাইটের ব্যবস্থা করা, প্রথম হতে শেষ পর্যন্ত শিডিউল ঠিক রাখা, সহজে টিকেট প্রাপ্তি, হজ যাত্রীদের লাগেজ পরিবহন, পাসপোর্ট প্রাপ্তি সহজীকরণ, হজযাত্রীদের স্বাস্থ্য সেবা, সৌদি আরব অংশে খাবার,  আবাসন ও পরিবহন সহ  যাবতীয় সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এখন থেকেই সম্ভাব্য সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে।

    ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসি'র সভাপতিত্বে অনুষ্ঠিত  সমন্বয় সভায়  ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং হজ  কার্যক্রমে  সম্পৃক্ত মন্ত্রণালয়/ বিভাগ/ সংস্থা ও সংগঠনের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন ।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ৩১ মার্চ, ২০২২ ০৯:২৯ অপরাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ৩১ মার্চ, ২০২২ ০৯:২৯ অপরাহ্ন