শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ডিএসসিসি’র ১৮ লাখ টাকা ব্যবসায়িক অনুদান বিতরণ

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ মার্চ, ২০২২ ০৮:১২ অপরাহ্ন

    ডিএসসিসি’র ১৮ লাখ টাকা ব্যবসায়িক অনুদান বিতরণ
    ডিএসসিসি’র ১৮ লাখ টাকা ব্যবসায়িক অনুদান বিতরণ

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) তিনটি ওয়ার্ডে বুধবার প্রান্তিক জনগোষ্ঠির মধ্যে ১৮ লাখ টাকা ব্যবসায়িক অনুদান বিতরণ করা হয়েছে। ডিএসসিসি’র ৬৭, ৬৮ ও ৬৯ নম্বর ওয়ার্ডের ১৮০ জন মহিলা প্রত্যেকে ১০ হাজার টাকা করে এই অনুদানের অর্থ পেয়েছেন।

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আজ ডেমরার রানীমহল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এই ব্যবসায়িক মঞ্জুরির অর্থ বিতরণ করেন।

    অনুষ্ঠানে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, প্রকল্পটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন হওয়ায় প্রকৃত ঢাকাবাসী নয়, এমনকি ঢাকার ভোটারও নয়, এমন অনেককেই তালিকা থেকে নাম বাদ দেয়া হয়েছে। যারা এখানে স্থায়ী বসবাস করেন এবং এলাকার ভোটার শুধু তাদেরকেই প্রকল্পের উপকারভোগী হিসেবে আমরা দেখতে চাই। সেটি নিশ্চিত করতে এই কার্যক্রমে আমরা কাউন্সিলরদেরকে সম্পৃক্ত করেছি।

    প্রকল্পের একটি পয়সাও যেন ঢাকার বাইরে যেতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহবান জানিয়ে ব্যারিস্টার শেখ তাপস বলেন, দেশের বিভিন্ন গ্রামে অথবা ঢাকার বাইরে শহরে বসবাসকারিদের জন্য সরকারের একাধিক প্রকল্প রয়েছে। তারা এই প্রকল্পের মাধ্যমে জীবনমান উন্নয়নে সুবিধা পচ্ছেন। এই একটি প্রকল্পই শুধু ঢাকায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেয়া হয়েছে। এ জন্য শুধূ ঢাকার ভোটাদের জন্য এই প্রকল্পের অর্থ ব্যয় করা হবে।

    এর আগে মেয়র ব্যারিস্টার শেখ তাপস সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে শাহবাগের ফুল মার্কেট, বাসাবো বৌদ্ধ মন্দির হতে কালি বাড়ি পর্যন্ত সংযোগ সড়ক, নন্দীপাড়া-কদমতলা খাল পরিদর্শন করেন।  
     
    এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক,  সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের  কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর, এলআইইউপিসি প্রকল্পের টাউন ম্যানেজার ডা. সোহেল ইকবাল উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর