শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিদেশী বিনিয়োগে দক্ষিণ এশিয়ায় উৎকৃষ্ট স্থান বাংলাদেশ

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ মার্চ, ২০২২ ০৭:৫০ অপরাহ্ন

    বিদেশী বিনিয়োগে দক্ষিণ এশিয়ায় উৎকৃষ্ট স্থান বাংলাদেশ
    বিদেশী বিনিয়োগে দক্ষিণ এশিয়ায় উৎকৃষ্ট স্থান বাংলাদেশ

    বিনিয়োগের জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সর্বোত্তম জায়গা এবং অফুরন্ত সম্ভাবনা থাকায় দেশী-বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

    স্বাধীনতার মাত্র পঞ্চাশ বছরে বিশেষ করে বাংলাদেশ আওয়ামীলীগের সময়কালে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন অর্জিত হয়েছে তা বিশ্বের বিস্ময় বলেও জানান মন্ত্রী।


    বুধবার সংযুক্ত আরব আমিরাতে 'দুবাই এক্সপো-২০২০ এ বাংলাদেশ প্যাভেলিওন পরিদর্শন এবং স্থানীয় সরকার বিভাগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। গ্রাম-গঞ্জে তথ্য-প্রযুক্তি ও ইন্টারনেট, পানিসহ জরুরী সেবা পৌঁছে দেওয়া হয়েছে। এক শোটি অর্থনৈতিক জোন গড়ে তোলা হচ্ছে। দেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী, বিনয়ী। বিদেশি বিনিয়োগকারীরা এসব অঞ্চলে বিনিয়োগের মাধ্যমে খুব সহজেই লাভবান হতে পারেন। বিদেশীদের জন্য ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি।

    পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেলসহ মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশে যে অর্থনৈতিক পরিবর্তন আসবে তার ব্যাখ্যা তুলে ধরে মোঃ তাজুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭৫ এর ১৫ই আগস্ট শহিদ না হলে ২০০০ সালের মধ্যেই দেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হতো। বঙ্গবন্ধু তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে না পারলেও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নের পথ নকশা তৈরি করে এগিয়ে যাচ্ছেন।

    তিনি আরও জানান, বাংলাদেশে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পানি ও স্যানিটেশন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন হয়েছে। আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সারাবিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত পেয়েছে। যদিও একটি গ্রুপ বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচার-প্রচারণা চালাচ্ছে। কিন্তু তাদের ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবেলা করার হবে।

    স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার শহরের সকল নাগরিক সেবা এবং আধুনিক সব সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন 'আমার গ্রাম আমার শহর' বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ, পানি ও স্যানিটেশন সেবা পৌঁছে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল সুবিধা গ্রামের মানুষের হাতের নাগালে পৌঁছে দেয়া হবে।

    উল্লেখ্য, সেমিনারে Vision 2041: Making Bangladesh a Developed Nation, My Village My Town Program, Rural Roads Transformation, Climate Resilient Water Supply এবং Smart Urban Water Management এর উপর সংশ্লিষ্ট দপ্তর/অধিদপ্তর প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

    স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

    এছাড়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মুহসিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানসহ স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশী-বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    প্রবাস - এর আরো খবর