শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ডকুমেন্ট পরীক্ষণ ব্যবস্থার উদ্ভোধন করল অগ্রণী ব্যাংক

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৬ নভেম্বর, ২০২১ ১০:৪৫ অপরাহ্ন

    ডকুমেন্ট পরীক্ষণ ব্যবস্থার উদ্ভোধন করল অগ্রণী ব্যাংক

    আজ ১৬ নভেম্বর অগ্রণী ব্যাংক লিমিটেড, বোর্ড রুমে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫ এর ২(৮) এবং বাংলাদেশ ব্যাংক এর বিআরপিডি সার্কুলার লেটার নং ০৪ ও ৩৫ (২০২১) এবং অনুযায়ী কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান/সংস্থার বার্ষিক বিক্রয়/টার্নওভার/আয় ৫ কোটি টাকা বা মোট পরিসম্পদ ৩ কোটি টাকা বা শেয়ারহোল্ডারদের ইক্যুইটি ব্যতীত মোট দায় এক কোটি টাকা হলে ব্যাংকের ঋণ গ্রহীতাদের বাৎসরিকভাবে আইসিএবি-এর তালিকাভূক্ত নিরীক্ষা ফার্ম দ্বারা নিরীক্ষা করার ব্যবস্থার শুভ উদ্ভোধন করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও  মোহম্মদ শামস্-উল ইসলাম।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি  মোঃ রফিকুল ইসলাম,  মোঃ হাবিবুর রহমান গাজী, মোঃ আনোয়ারুল ইসলাম ও  মোঃ মনিরুল ইসলাম সহ অন্যান্য নির্বাহীবৃন্দ।  ডিভিএস উদ্ভোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক এবং সিএফও জনাব মোঃ মনোয়ার হোসেন এফসিএ, এফসিএমএ। অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে শারিরীকভাবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক এবং অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।

    একই সময়ে ভার্চুয়ালী অগ্রণী ব্যাংকের সর্বস্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এর সফল ব্যবহারের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানে ঋণের শৃঙ্খলা বজায় রাখা, ঋণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি পাওয়া, সঠিক অডিট রিপোর্ট এর মাধ্যমে জালজালিয়াতি প্রতিরোধ করাসহ সর্বোপরি সরকারের রাজস্ব বৃদ্ধিতেও  সহায়ক ভুমিকা রাখবে বলে উদ্ভোধনী ভাষণে আশা ব্যক্ত করা হয়।  
     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর