শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভোক্তাকেও অধিকার রক্ষায় সচেতন হতে হবে: বাণিজ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ মার্চ, ২০২২ ১২:৪৩ পূর্বাহ্ন

     ভোক্তাকেও অধিকার রক্ষায় সচেতন হতে হবে: বাণিজ্যমন্ত্রী
    ভোক্তাকেও অধিকার রক্ষায় সচেতন হতে হবে: বাণিজ্যমন্ত্রী

    বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, ভোক্তাকেও অধিকার রক্ষায় সচেতন হতে হবে। আমরা সবাই ভোক্তা, একজন ব্যবসায়ীও ভোক্তা। একজন ভোক্তার অধিকার রক্ষায় আমাদের সবাইকে কাজ করতে হবে। সরকার ভোক্তার অধিকার রক্ষায় আইন করেছে। আইনের কঠোর প্রয়োগ করা হচ্ছে। ভোক্তা সচেতন হলে আইন প্রয়োগে সহজ হয়।

    তিনি বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ‘ভোক্তা বাতায়ন’ শীর্ষক হটলাইন সার্ভিস চালু করেছে। যে কোন ভোক্তার অধিকার ক্ষুন্ন হলে ১৬১২১ নম্বরে ফোন করলেই প্রতিকার পাওয়া যাবে। ভোক্তাকে উৎসাহিত করতে অভিযোগ প্রমানিত হলে আরোপিত জরিমান ২৫ ভাগ তাৎক্ষনিকভাবে ভোক্তা পাচ্ছেন। ভোক্তা অধিকার আইন সবাইকে জানতে হবে। ভোক্তার অধিকার প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যপরিধি অনেক বাড়ানো হয়েছে, বিভাগ. জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কাজ করা হচ্ছে। আমরা সম্মিলিতভাবে কাজ করলে ভোক্তার অধিকার রক্ষা করা সহজ হবে।

    বাণিজ্যমন্ত্রী মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আয়োজিত ‘বিশ^ভোক্তা অধিকার দিবস-২০২২’ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এবারে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’।

    বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। স্বাধীন দেশের সুবিধা সবার জন্য নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করছেন। দেশের মানুষ এখন ডিজিটাল সুবিধা ভোগ করছে। সেই ডিজিটাল সুবিধার অনৈতিক সুবিধা যাতে কেউ নিতে না পারে, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। আন্তর্জাতিক বাজারে কিছু পণ্যের মূূল্য বৃদ্ধি পেয়েছে, সে সুযোগে যাতে কেউ অনৈতিক ভাবে লাভবান হতে না পারেন, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। সরকার মাঠ প্রশাসনকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে।
     
    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ এর সভাপতি গোলাম রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান ।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর