শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ই-কমার্সের রিফান্ড আটকা আইন মন্ত্রণালয়ের যাচাইয়ের অপেক্ষায়

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৬ নভেম্বর, ২০২১ ১১:৫৪ পূর্বাহ্ন

    ই-কমার্সের রিফান্ড আটকা আইন মন্ত্রণালয়ের যাচাইয়ের অপেক্ষায়

    পেমেন্ট গেটওয়েতে ই-কমার্স কোম্পানিগুলির আটকে থাকা অর্থ গ্রাহকদেরকে ফেরত দিতে আইন মন্ত্রণালয়ের যাচাইয়ের জন্য অপেক্ষা করছে।

    জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ই-কমার্স গ্রাহক ও ব্যবসায়ীদের ৫১২ কোটি টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আইন মন্ত্রণালয়ের যাচাই-বাছাই শেষে এই অর্থ ফেরত দেয়া হবে।

    গত মাসে আন্তঃমন্ত্রণালয় বৈঠকেও এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। তবে অর্থ ফেরত শুরু করার আগে বাণিজ্য মন্ত্রণালয় ভোক্তা ও ব্র্যান্ডকে তহবিল ফেরত দেওয়ার প্রক্রিয়াটি আরও যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়।

    বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান বলেন, আমরা আইন মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার সাথে সাথেই অর্থ ফেরত দেওয়া শুরু করব।

    প্রসঙ্গত, ই-কমার্স কোম্পানিগুলোর পেমেন্টে প্রতারণা বন্ধ করতে চলতি বছরের ১ জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক এসক্রো সেবা পেমেন্ট গেটওয়ে চালু করেছে।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর