শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শেখ হাসিনার সরকার শিশু-বান্ধব সরকার : ধর্ম প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৪ মার্চ, ২০২২ ০৭:০৫ পূর্বাহ্ন

    শেখ হাসিনার সরকার শিশু-বান্ধব সরকার : ধর্ম প্রতিমন্ত্রী
    ধর্ম প্রতিমন্ত্রী

    ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিশু-বান্ধব সরকার। জাতির পিতার ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিশুদের খুবই ভালোবাসেন। তিনি শিশুদের কল্যাণে জাতীয় শিশুনীতি-২০১১, শিশু আইন-২০১৩, শিক্ষানীতি-২০১০, স্বাস্থ্যনীতি, শিশুশ্রম আইন, বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ ইত্যাদি আইন ও নীতিমালা তৈরি করেছেন।

    বৃহস্পতিবার ঢাকার সিবিসিবি সেন্টারে বাংলাদেশে ওয়ার্ল্ড ভিশনের ‘উন্নয়ন অগ্রযাত্রার ৫০ বছর পূর্তি উদযাপন এবং শিশুদের কল্যাণে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

    ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর চন্দন জেড গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা আনিছুজ্জামান শিকদার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মাওলানা মুফতি মিজানুর রহমান, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও, সবুজবাগ আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, ঢাকার  ভিক্ষু সুনেন্দ্রামিত্রা থের, রামকৃষ্ণ মঠ ঢাকার স্বামী দেবাধ্যনান্দ, ন্যাশনাল কাউন্সিল অব চার্চ ইন বাংলাদেশের সভাপতি বিশপ স্যামুয়েল এস মানকিন, ন্যাশনাল চার্চেস ফেলোশীপ অব বাংলাদেশের বিশপ ড. আরবার্ট  পি মৃধা।

    প্রতিমন্ত্রী বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মানুষের কল্যাণে বিশেষ করে শিশুদের উন্নয়নে গত ৫০ বছর ধরে কাজ করে যাচ্ছে। শিশু শিক্ষা, শিশু সুরক্ষা ও নিরাপত্তা, শিশু স্বাস্থ্য, শিশু পুষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম কমিয়ে আনা, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, এলাকার দুস্থ, অবহেলিত, প্রতিবন্ধী মানুষ সকলের কল্যাণের জন্যে অসামান্য অবদান রেখে চলেছে। বেশিরভাগ কাজে তারা সফলভাবে বিভিন্ন ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করেছে, যা সকলের কাছে প্রশংসিত হয়েছে এবং যা সমাজের কুপ্রথা দূরীকরণে ব্যাপক ভূমিকা রেখেছে।

     




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ৪ মার্চ, ২০২২ ০৭:০৫ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ৪ মার্চ, ২০২২ ০৭:০৫ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ৪ মার্চ, ২০২২ ০৭:০৫ পূর্বাহ্ন